নিজস্ব প্রতিনিধি , হুগলী - নতুন বছরের শুরুতে ফের সরগরম রাজ্য রাজনীতি। রাজ্য থেকে জেলাজুড়ে একাধিক জায়গায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে দিনটিকে পালন করা হচ্ছে। শ্রীরামপুরে তৃণমূল প্রতিষ্ঠা দিবস উদযাপনের মঞ্চ থেকে ফের একবার নির্বাচন কমিশনকে নিশানা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে, শুভেন্দু, বিজেপিকে একযোগে নিশানা করেন তিনি।
রাজ্যের একাধিক জেলায় বৃহস্পতিবার সারাদিন তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালিত হয়। শ্রীরামপুরেও একইরকম ভাবে দিনটিকে উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর এই অনুষ্ঠানের মঞ্চ থেকে কার্যত বিজেপিকে তুলধনা করলেন তিনি। প্রথমেই তিনি SIR ইস্যুতে নির্বাচন কমিশনকে নিশানা করে বলেন, ' নির্বাচন কমিশন নিজেদের কাজ করছে না। ওটা নির্বাচন কমিশন না অমিত শাহের কন্দুইট পাইপ। অমিত শাহ যা বলছেন তাই করে যাচ্ছে। অমিত শাহ বলছে SIR দেখে নেবে, উনি কি দেখবেন নাম কেটে?'
SIR শুনানিতে BLA ২দের হেয়ারিং নিয়েও সরব হন তিনি। তৃণমূল সাংসদ বলেন, ' SIR শুরু হওয়ার আগে আমাদের কাছ থেকে BLA ২ এর নাম চাইলো। তারা কাজ করলো BLO দের সঙ্গে। আর হেয়ারিংয়ের সময় বলে দিলো BLA দের থাকা যাবে না। তাহলে BLA ২ দের নিয়েছিল কেন? এখন বলছে কোনো রাজনৈতিক দলের লোকেরা থাকতে পারবে না।'
সম্প্রতি অমিত শাহের করা মন্তব্যের বিরুদ্ধেও জবাব দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ' এরা যতবার আসবে ততবারই হারবে। ২০২১ সালে এসেছিল বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়ে চলে গেছে। আর এখন এসে বলছে রবীন্দ্রনাথ সান্যাল। এই নাকি এরা বাঙালিকে সম্মান করে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলছে যেন গুজরাতে মোদির পাশে বসে চা খেতো। মোদির জন্মানোর চার পুরুষ আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মেছেন। এরা হচ্ছে বাঙালি হেটার।'
একইসঙ্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে রাহুল সিনহার করা মন্তব্যের পাল্টা জবাব দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ' রাহুল সিনহার হিম্মত থাকলে করে দেখাক। ও যদি এক বাপের বেটা হয়ে থাকে করে দেখাক। অভিষেকের গায়ে একটা আঁচ লাগলে গোটা বাংলা জ্বলবে। বাড়ি থেকে বেরোতে পারবে না রাহুল সিনহা। ১৮ বার হেরেছে একটা ছাগল কোথাকার সে আবার বলে দেবে।'
পাশাপাশি, অমিত শাহের ২৬ এ বাংলায় বিজেপির ক্ষমতায় আসার প্রসঙ্গকে নিয়েও কটাক্ষ করেন কল্যাণ। শাহকে নিশানা করে বলেন, ' গুজরাত থেকে গাঁজা খেয়ে বাংলায় এসে যা ইচ্ছা তাই বলে যায়। অমিত শাহ একটা গাঁজাখোর, সিদ্ধিখোর।'
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের