নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রায় তিন মাস পর অবশেষে গ্রেফতার হল বাংলাদেশের আলোচিত হাদি খুনকাণ্ডের মূল অভিযুক্ত। বাংলাদেশের ‘ইনকিলাব মঞ্চের' আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করে খুনের ঘটনায় অভিযুক্ত ফয়জ়ল করিম মাসুদকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সঙ্গে তার সহযোগীকেও গ্রেফতার করেছে এসটিএফ।
গত ডিসেম্বর মাসে প্রকাশ্যে দিবালোকে গুলি করে খুন করা হয়েছিল ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ওসমান হাদিকে। ঘটনাটি বাংলাদেশে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে এবং এরপর থেকেই মূল অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে বাংলাদেশ পুলিশ। তদন্তের স্বার্থে ভারতের সঙ্গেও যোগাযোগ করা হয়। বাংলাদেশ পুলিশের তরফে ফয়জল করিম মাসুদকে এই খুনের মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছিল। ঘটনার পর বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয় মূল অভিযুক্ত ভারতে পালিয়ে এসেছে।
অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বনগাঁ সীমান্ত এলাকায় অভিযান চালায়। সেখানেই একটি বাড়িতে আত্মগোপন করে ছিল ফয়জল এবং তার সহযোগী আলমগীর। অভিযানে দুজনকেই গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশে চাঁদাবাজি, খুন এবং অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ওসমান হাদিকে খুন করার কথাও স্বীকার করেছে বলে দাবি তদন্তকারীদের। এরপর রবিবার তাদের আদালতে পেশ করা হলে তদন্তের স্বার্থে এসটিএফ হেফাজতে পাঠানো হয়।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে বিস্ফোরক মহসিন নকভি, শাহবাজ সরকারের উপর বাড়ছে চাপ
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
অজ্ঞাত বন্দুকবাজের নিশানায় ভারতবিরোধী জঙ্গিরা, খোদ লস্করের দাবিতে বাড়ছে রহস্য
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
ট্রাম্পের শুল্কনীতিতে ঘরে-বাইরে ধাক্কা! ২৫ মার্কিন প্রদেশের মামলায় বাড়ল চাপ
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের