নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দূর্গাপুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় সুখবর। মহার্ঘ ভাতা ও ডিয়ারনেস রিলিফ উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্তের সরকারি বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের এই ঘোষণায় সরকারি কর্মী, শিক্ষক, পুর ও পঞ্চায়েত কর্মচারী থেকে শুরু করে লক্ষাধিক পেনশনভোগী উপকৃত হবেন।
মঙ্গলবার রাজ্য অর্থ দফতরের অডিট শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশোধিত মূল বেতনের উপর ৩৮ শতাংশ হারে ডিএ এবং ডিআর প্রদান করা হবে। আগামী ১ অক্টোবর থেকে এই নতুন হার কার্যকর হবে। ফলে দুর্গাপুজোর আগেই বর্ধিত ভাতার সুবিধা হাতে পাবেন সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তরা। এই সিদ্ধান্তের আওতায় রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার-পোষিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মী, পঞ্চায়েত, পুরনিগম, পুরসভা, এবং অন্যান্য সরকারি অধিগৃহীত প্রতিষ্ঠানের কর্মীরাও।
একইভাবে রাজ্য সরকারের পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রেও ডিয়ারনেস রিলিফের হার বাড়িয়ে ৩৮ শতাংশ করা হয়েছে। সংশ্লিষ্ট ট্রেজারি ও পেনশন বিতরণকারী ব্যাঙ্ক সংশোধিত পেনশনের ভিত্তিতে এই বর্ধিত ডিআর প্রদান করবে। অন্যদিকে, যারা এখনও পুরনো বেতন কাঠামোর আওতায় রয়েছেন, তাদের জন্যও বড় স্বস্তির ঘোষণা করা হয়েছে। তাদের ক্ষেত্রে ডিএ ও ডিআর-এর হার ১৭১ শতাংশ থেকে এক ধাক্কায় বাড়িয়ে ২২৩ শতাংশ করা হয়েছে। ফলে বিভিন্ন স্তরের সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা এই সিদ্ধান্তের সরাসরি আর্থিক সুবিধা পাবেন।
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের