নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল বিজেপি সরকার। পাঠ্যক্রম থেকে তোষণের রাজনীতি দূর করে রাজনীতিমুক্ত ও মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা দিলেন শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তার দাবি, আগের সরকারের আমলে পাঠ্যবইয়ে সুকৌশলে শব্দ বদলের মাধ্যমে তোষণের রাজনীতি ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যা এবার সংশোধন করা হবে।
মঙ্গলবার শিক্ষানীতি ও নতুন পাঠ্যক্রম নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে রাজনীতির প্রভাব ও তোষণের সংস্কৃতি থেকে মুক্ত করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেসের আমলে পাঠ্যবইয়ে এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছিল, যা পরিকল্পিতভাবে একটি নির্দিষ্ট মানসিকতা গড়ে তোলার উদ্দেশ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল। মন্ত্রী উদাহরণ দিয়ে বলেন, ‘রামধনুর'পরিবর্তে ‘রংধনু’, ‘জলখাবারের' বদলে ‘নাস্তা’ এবং ‘আকাশের' জায়গায় ‘আসমানের' মতো শব্দ ব্যবহারের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে তোষণের রাজনীতি করা হয়েছে।
নতুন সিলেবাস প্রণয়নের দায়িত্বে থাকা বিশেষজ্ঞদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, এমন একটি পাঠ্যক্রম তৈরি করতে হবে যা হবে রাজনীতিমুক্ত, তোষণমুক্ত এবং বাংলার সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জগন্নাথ চট্টোপাধ্যায় আরও বলেন, পশ্চিমবঙ্গে হিংসামুক্ত ও ভয়মুক্ত সমাজ গড়তে হলে শিক্ষার ভিত থেকেই পরিবর্তন আনতে হবে। তার মতে, রাজনীতিমুক্ত পাঠদানই আগামী প্রজন্মকে সঠিক মূল্যবোধ ও সুস্থ চিন্তাধারার পথে এগিয়ে নিয়ে যেতে পারে।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের