নিজস্ব প্রতিনিধি , ঢাকা - ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে ঘিরে ভয়াবহ অশান্তিতে উত্তাল বাংলাদেশ। বৃহস্পতিবার রাত থেকে ঢাকা-সহ দেশের একাধিক প্রান্তে ছড়িয়ে পড়ে হিংসাত্মক বিক্ষোভ। বিক্ষোভকারীদের তাণ্ডবে ভাঙচুর, অগ্নিসংযোগ এমনকি হত্যার ঘটনায় কার্যত গভীর সংকটে বাংলদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি।
বৃহস্পতিবার রাত পৌনে দশটা নাগাদ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদির মৃত্যু হয়। আর এই সংবাদ প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ে ইনকিলাব মঞ্চের সমর্থকরা। রাতভর ঢাকা, ময়মনসিংহ, খুলনা-সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি লক্ষ্য করে হামলা চালায় উত্তেজিত জনতা। বুলডোজার ব্যবহার করে বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়।
একইসঙ্গে বিক্ষোভকারীরা শেখ হাসিনা সহ ভারত বিরোধী স্লোগান তুলে ঢাকার ছায়ানট সংস্কৃতি ভবনেও হামলা চালায়। ভাঙচুরের পর ভবনের একাধিক তলায় আগুন ধরিয়ে দেওয়া হয়। দমকলের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। শুধু ভাঙচুরেই থেমে থাকেনি বিক্ষোভকারীরা, এই অস্থিরতার মাঝেও মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনাও ঘটে। ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে খুন করা হয়। অভিযোগ, হত্যার পর তাঁর দেহ গাছে বেঁধে আগুন লাগিয়ে দেওয়া হয়। তিনি একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
পাশাপাশি খুলনায় সাংবাদিক ইমদাদুল হক মিলনকে গুলি করে হত্যা করা হয়। একই ঘটনায় আরও এক সাংবাদিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঢাকায় ‘প্রথম আলো’-সহ একাধিক সংবাদমাধ্যমের অফিসেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শরিফ ওসমান হাদির মৃত্যুর পর সৃষ্ট এই হিংসাত্মক পরিস্থিতি বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে গভীর প্রশ্ন তুলছে।
মেগা টুর্নামেন্টের মাঝেই নিউ ইয়র্কের ব্যস্ততম রাস্তায় রক্তপাত! তদন্তে নেমে একজনকে আটক করল পুলিশ
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা