নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বারুইপুরে নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনাকে ঘিরে গণপিটুনি ও অশান্তির মামলায় বড় পদক্ষেপ পুলিশের। গণপিটুনিতে উস্কানির অভিযোগে সিপিএমের রাজ্য কমিটির সদস্য লাহেক আলিকে গ্রেফতার করল পুলিশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারির মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এই গ্রেফতারি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সোমবার ধৃতকে আদালতে পেশ করা হবে।
উত্তেজিত জনতার গণপিটুনিতে প্রাণ হারান ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবক। পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনাস্থলে গিয়ে দাবি করেন, নিহত ইন্দ্রজিৎ নির্দোষ ছিলেন এবং এই গণপিটুনির ঘটনায় জড়িত কাউকেই রেয়াত করা হবে না। পাশপাশি, রাস্তা ও রেল অবরোধ পুলিশের উপর হামলা এবং সরকারি সম্পত্তিও ভাঙচুর করা হয়। এরপর গত ৭ জুলাই বিজেপির পক্ষ থেকে সিপিএমের একাধিক নেতার বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তদের তালিকায় ছিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য তথা বারুইপুর পশ্চিমের প্রাক্তন বাম প্রার্থী লাহেক আলিও।
অভিযোগের পর গ্রেফতারির আশঙ্কায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। পরবর্তীতে তার বিরুদ্ধে আরও একটি FIR দায়ের হয়। শনিবার বারুইপুর সফরে গিয়ে মুখ্যমন্ত্রী ফের কড়া বার্তা দেন, গণপিটুনি এবং অশান্তির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার ২৪ ঘণ্টার মধ্যেই রবিবার রাতের দিকে খোদারবাজার এলাকার বাড়ি থেকে লাহেক আলিকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। আইনশৃঙ্খলার স্বার্থে তাকে রাতেই নরেন্দ্রপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। সোমবার তাকে আদালতে পেশ করা হবে।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের