নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - রাজনীতির ময়দানে মতাদর্শের লড়াই থাকলেও মানবিকতার বন্ধন যে তার ঊর্ধ্বে, ফের তারই নজির দেখা গেল শিলিগুড়িতে। বাড়িতে পড়ে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান সিপিএম নেতা তথা প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে ছুটে গেলেন রাজ্যের মন্ত্রী শংকর ঘোষ।
শনিবার নিজের বাড়িতে হঠাৎ পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান শিলিগুড়ির প্রাক্তন মেয়র ও বর্ষীয়ান বাম নেতা অশোক ভট্টাচার্য। মাথা ফেটে ব্যাপক রক্তক্ষরণ হওয়ায় তাকে দ্রুত মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। রবিবার সকালে হাসপাতালে গিয়ে তার সঙ্গে দেখা করেন রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ।
রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে দীর্ঘদিনের সম্পর্কের টানেই তিনি ‘গুরু’ অশোক ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজ নেন। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তাও হয়। দ্রুত সুস্থ হয়ে ফের জনজীবনে ফিরে আসার শুভেচ্ছা জানান শংকর। এদিন ফোনে অশোক ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। কীভাবে দুর্ঘটনা ঘটল, সে বিষয়ে বিস্তারিত জানতে চান তিনি। জবাবে অশোক জানান, বাড়িতে বসে লেখালিখির সময় আচমকাই মাথা ঘুরে পড়ে যান তিনি।
মুখ্যমন্ত্রী তার শারীরিক অবস্থা, রক্তচাপ সহ নানা বিষয়ে খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। শুধু ফোনেই নয়, আগামী ১৬-১৭ জুন উত্তরবঙ্গ সফরে গিয়ে ব্যক্তিগতভাবে হাসপাতালে বা বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করবেন বলেও আশ্বাস দেন শুভেন্দু অধিকারী। কথোপকথনের সময় শুভেন্দুকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেচ্ছা জানান অশোক ভট্টাচার্য।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের