নিজস্ব প্রতিনিধি , হুগলী - শ্রাবণী মেলা শুরু হওয়ার পর থেকেই ভক্তদের ভিড় উপচে পড়েছে তারকেশ্বরে। রবিবার মেলার দ্বিতীয় দিনে হেলিকপ্টার থেকে ভক্তদের উপর পুষ্পবৃষ্টি করা হয়। তারকেশ্বরের বিধায়ক সন্তু পান হেলিকপ্টারে বসে গোটা মেলার এলাকা পরিদর্শন করেন। এই বিশেষ আয়োজন দেখতে হাজার হাজার মানুষের ভিড়ে উৎসবের আবহ আরও জমে উঠেছে।
শনিবার থেকেই শেওড়াফুলি, বৈদ্যবাটি, নিমাইতীর্থ ঘাট সহ গঙ্গার বিভিন্ন ঘাট থেকে জল নিয়ে তারকেশ্বরের পথে হাটছেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। পুরো শ্রাবণ মাস জুড়ে চলবে এই মেলা। ভক্তদের নিরাপদ যাত্রার জন্য প্রশাসন রাস্তার বিভিন্ন জায়গায় পানীয় জল, বিশ্রাম, স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করেছে। নিরাপত্তার দিকেও রাখা হয়েছে বিশেষ নজর।
শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার পথে ২৪ ঘণ্টা চিকিৎসা পরিষেবা রাখা হয়েছে। এমনকি তৈরি করা হয়েছে ৩০টি শয্যার দুটি মিনি হাসপাতাল। প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের মোতায়েন রয়েছেন। গঙ্গার ঘাটগুলিতেও স্নানের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
পাশাপাশি পুরো তারকেশ্বর শহরটিকে আলোর সাজে সাজিয়ে তোলা হয়েছে। এমনকি দুধ পুকুরে রাখা হয়েছে লেজার লাইট অ্যান্ড সাউন্ড শো। এই মেলার পুরো প্রস্তুতি খতিয়ে দেখেছেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। জেলা প্রশাসনেরা আশা রাখছেন, এ বছর প্রায় এক কোটি পুণ্যার্থী তারকেশ্বরের শ্রাবণী মেলায় যোগ দেবেন।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের