নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ফের বিতর্কের কেন্দ্রে বিধায়ক হুমায়ুন কবীর। এবার তার বিরুদ্ধে উঠেছে পুকুর জবরদখলের অভিযোগ। সেই পুকুরে চাষ করা মাছ পুলিশ উদ্ধার করে গ্রামবাসীদের মধ্যে বিলি করে দেওয়াকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। একদিকে হুমায়ুনের দাবি, বৈধ লিজের পুকুর থেকে প্রায় এক লক্ষ টাকার মাছ কেড়ে নেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে শক্তিপুর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। হুমায়ুন কবীরের দাবি, তিনি দীর্ঘমেয়াদি লিজ নিয়ে ওই পুকুরে মাছ চাষ করছিলেন এবং লিজের মেয়াদ ২০৩২-৩৩ সাল পর্যন্ত বৈধ। এদিন ভোরে জেলেরা পুকুর থেকে মাছ ধরছিলেন। সেই সময় শক্তিপুর থানার ওসি অতনু দাসের নেতৃত্বে বিপুল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছায়। বিধায়কের অভিযোগ, পুলিশ জেলেদের কাছ থেকে প্রায় এক লক্ষ টাকার মাছ বাজেয়াপ্ত করে তা গ্রামবাসীদের মধ্যে বিলি করে দেয়।
গত সাতদিন ধরেই ওই পুকুরে মাছ ধরা হচ্ছিল বলেও দাবি করেন তিনি। পুলিশের এই পদক্ষেপকে বেআইনি ও উদ্দেশ্যপ্রণোদিত বলে কটাক্ষ করেছেন হুমায়ুন কবীর। তবে পুলিশের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। প্রশাসনের দাবি, ওই পুকুরের লিজের সময়সীমা আগেই শেষ হয়ে গেছিল। তারপরও অবৈধভাবে পুকুরটি দখল করে মাছ চাষ করা হচ্ছিল। সেই কারণেই আইন মেনে অভিযান চালিয়ে মাছ উদ্ধার করে স্থানীয় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের