নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গরমের মাঝেই স্বস্তির ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। আজ বুধবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির দাপট বাড়তে পারে। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় তাপমাত্রাও ধীরে ধীরে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। কোথাও কোথাও ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস।
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, দক্ষিণ বিহার সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার জেরেই বদলাচ্ছে আবহাওয়া। এমনকি আগামী তিন জেলাগুলিতে কালবৈশাখীরও সতর্কতা জারি করা হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া-সহ একাধিক জেলায় বজ্রঝড়ের আশঙ্কা বেশি। কলকাতা সহ সংলগ্ন এলাকাতেও আগামী তিনদিন ঝড়-বৃষ্টির দফায় দফায় প্রভাব থাকতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির পরিস্থিতি বজায় থাকছে। জলপাইগুড়ির কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ২৪ ঘণ্টায়। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। তবে শুক্রবারের পর থেকে উত্তরবঙ্গে ধীরে ধীরে কমতে পারে বৃষ্টির দাপট।
সমুদ্র উপকূলেও জারি হয়েছে বিশেষ সতর্কতা। পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। সেই কারণে মৎস্যজীবীদের বৃহস্পতি ও শুক্রবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এই সময় সমুদ্রপৃষ্ঠে ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে।
আগামী ১৮ জুলাইয়ের মধ্যে জমি খালি করার নির্দেশ দিয়েছে LIC
দমদম বিমানবন্দরের ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব অভিষেক
তদন্তে সহযোগিতার বার্তা শোভনদেব চট্টোপাধ্যায়ের
এই বিষয়ে স্কুলে স্কুলে প্রচারের নির্দেশ রেল কতৃপক্ষের
শনিবার দুদিনের জন্য বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা