নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলায় ভোটের দামামা বেজে গেছে। আর এই ভোট আবহে সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে ফের একবার রাজ্য কমিশন সংঘাত তুঙ্গে। মঙ্গলবার উত্তরবঙ্গে প্রচারে যাওয়ার আগে ফের একবার কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির হয়ে কাজ করছে কমিশন সরাসরি তোপ মমতার।
দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার থেকে প্রচারের ময়দানে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী। এদিন উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে ফের একবার কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। সোমবার রাতে সমাজমধ্যমে একটি ছবি ভাইরাল হয় যেখানে দেখা যায় নির্বাচন কমিশনের চিঠিতে বিজেপির স্ট্যাম্প দেওয়া। আর এই ছবিকে ঘিরেই শুরু হয় বিতর্ক। এদিন বিমানবন্দরে দাঁড়িয়ে সেই চিঠি হাতে প্রমাণ দেখালেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' এই নির্বাচন কমিশন যে নিরপেক্ষ নয় সেটা আগেই জানা ছিল। ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে। বোঝাই যাচ্ছে, কারা এসব করাচ্ছে। বিজেপির কথায় কমিশন চলছে, তা স্পষ্ট হয়ে গেল। আমার প্রশ্ন হল, এভাবে পিছন থেকে কেন? সামনাসামনি খেলুন না।'
মুখ্যমন্ত্রীর দাবি, ' এই চিঠি শুধু কেরলের নয়। এখানে স্পষ্ট লেখা আছে এটা সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য প্রযোজ্য। বলা হচ্ছে, ক্লারিক্যাল মিসটেক। ক্লারিক্যাল মিসটেক নাকি পলিটিক্যাল এজেন্ডা?' বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর আবেদন, ' সকল বিরোধী রাজনৈতিক দলের কাছে আমার অনুরোধ এই একপেশে কমিশনের বিরুদ্ধে সকলে একজোট হন কোনো রাজনৈতিক রং না দেখে।'
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের