69b550628cf0a_Gallery_1773487462469
মার্চ ১৪, ২০২৬ বিকাল ০৫:৫০ IST

জম্মুতে মহড়া চলাকালীন বিপত্তি! শহীদ দুর্গাপুরের সেনা জওয়ান অজয় জয়সওয়াল, শোকস্তব্ধ শিল্পাঞ্চল

নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - দেশরক্ষার দায়িত্ব পালন করতে গিয়েই অকালে প্রাণ হারালেন বীর সেনাসন্তান। ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লী এলাকায়। পরিবার-পরিজনসহ প্রতিবেশীদের মধ্যে তৈরি হয়েছে গভীর বেদনাময় পরিবেশ। স্বজনদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি শহীদের আত্মার শান্তি কামনা করেন উপস্থিত সকলেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, মামড়া বাজারের বাসিন্দা ছিলেন অজয় জয়সওয়াল। ছোটবেলা থেকেই দেশের সেবায় নিজেকে উৎসর্গ করার স্বপ্ন দেখতেন তিনি। সেই লক্ষ্যেই কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে কয়েক বছর আগে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ পান। বাড়িতে রয়েছেন বাবা, মা, ভাই ও স্ত্রী। সম্প্রতি জম্মুতে নিয়মিত প্রশিক্ষণ চলার সময় আচমকাই ঘটে বিপত্তি। গোলন্দাজ বাহিনীর মহড়া চলাকালীন একটি গোলার আঘাতে প্রাণ হারান ওই জওয়ান।

দুঃসংবাদ পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার। বৃহস্পতিবার বিকেলে বিমানে করে তাঁর মরদেহ অন্ডাল বিমানবন্দরে আনা হয়। পরে সেটি পানাগড় বায়ুসেনা ঘাঁটিতে রাখা হয়েছিল। এরপর শুক্রবার ভোরে সামরিক মর্যাদায় শহীদের দেহ নিজ বাসভবনে নিয়ে আসা হয়। সেখানে দীর্ঘক্ষণ শায়িত রাখা হয় কফিনবন্দি দেহ। স্বজনদের পাশাপাশি পাড়া-প্রতিবেশী ও বহু মানুষ বীর সেনানিকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

দুর্গাপুরের মহকুমা শাসক, প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন-সহ বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান উপস্থিত থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানান। এছাড়াও সমাজসেবী উজ্জ্বল মুখোপাধ্যায়, শিপুল সাহা ও রাজেশ কোণার প্রমুখ কফিনে মাল্যদান করে শ্রদ্ধা জানান। সবশেষে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় শেষকৃত্য।

এলাকার এক প্রবীণ বাসিন্দা জানান, 'অজয় অত্যন্ত অমায়িক ছেলে ছিল। দেশের কাজে গিয়ে এভাবে প্রাণ হারাবে ভাবতেও পারিনি। ও আমাদের পাড়ার গর্ব। তাঁর এই আত্মত্যাগ আমরা কেউ ভুলব না। বীর জওয়ানকে শেষবারের মতো দেখতে আজ বহু মানুষ এখানে জড়ো হয়েছেন। তাঁর আত্মার শান্তি কামনা করি'।

আরও পড়ুন

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

৫০ বছরের অপেক্ষার অবসান! রুদ্রনীলের উদ্যোগে কোণায় শুরু রাস্তার কাজ
আগস্ট ০২, ২০২৬

খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ

গভীর রাতেও মিলবে বাস পরিষেবা , বিরাট ঘোষণা পরিবহণ মন্ত্রীর
আগস্ট ০২, ২০২৬

এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের