নিজস্ব প্রতিনিধি , কলকাতা - জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ভয়াবহ দুর্ঘটনায় শোকস্তব্ধ দেশ। ডিউটিরত অবস্থায় রাষ্ট্রীয় রাইফেলসের সেনা জওয়ানদের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যাওয়ায় মৃত্যু হল ১০ জন জওয়ানের। ঘটনায় শোকপ্রকাশ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
ডোডা জেলার খানি এলাকায় বরফ জমা রাস্তার উপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় রাষ্ট্রীয় রাইফেলসের গাড়িটি। গাড়িতে চালক-সহ মোট ২১ জন জওয়ান ছিলেন। দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজ শুরু হয়। আহত জওয়ানদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ১০ জনকে মৃত ঘোষণা করেন। আহত ১০ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিষেক লেখেন, ' ডোডায় গাড়ি দুর্ঘটনায় ১০ সেনা জওয়ানের মৃত্যুতে আমি শোকস্তব্ধ।ডিউটির সময় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০ জন, আহত আরও কয়েকজন। কীভাবে প্রাণের ঝুঁকি নিয়ে সেনা জওয়ানরা প্রতিদিন কাজ করেন, এটা তার প্রমাণ। মৃতদের আত্মার শান্তি কামনা করি, আহতদের দ্রত আরোগ্য কামনা করি।'
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা