নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - রেলের জমি দখল করতে কাকদ্বীপ স্টেশন চত্বরে শুরু হলো বড়ো উচ্ছেদ অভিযান। বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হলো অবৈধ দোকান, ঝুপড়ি সহ অন্যান্য নির্মাণ। ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে স্টেশন চত্বরে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিয়ালদহ দক্ষিণ শাখার কাকদ্বীপ রেল স্টেশন চত্বরে সোমবার সকাল থেকেই উচ্ছেদ অভিযান চালায় রেল কর্তৃপক্ষ। রেলের দাবি, অভিযানের আগে দখলদারদের একাধিকবার নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে জমি খালি করা হয়নি। এরপরই বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী সহ আরপিএফ বাহিনী। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, স্টেশন এলাকার উন্নয়ন সহ রেলের জমি দখলমুক্ত রাখতেই এই অভিযান চালানো হয়েছে।
ঘটনা প্রসঙ্গে ব্লক কংগ্রেসের সভাপতি প্রসূন ভদ্রের বক্তব্য,'কর্মসংস্থানের এই বেহাল দশার মধ্যে সরকার এতগুলো মানুষের মাথার ওপর থেকে ছাদ কেড়ে নিলো। এরকম হঠাৎ এতগুলো মানুষ ভরা বর্ষার মধ্যে এত মালপত্র নিয়ে যাবে কোথায়। হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও এরকম হঠাৎ বুলডোজার চালানো হলো কেন। আমি ইতিমধ্যেই আমার উকিলকে খবর দিয়েছি। রেলের উচিত ছিল একটা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। এরকম আনকোপেরাটিভ ব্যবহারের আমরা তীব্র নিন্দা জানাই'।
ঝুপড়িবাসী ঝর্ণা দাস বলেন,'আমরা খুবই অসহায়। স্বামী সন্তান নিয়ে আমরা যাবো কোথায়। লোকের বাড়ি কাজ করে খাই আমি। আমাদের নোটিশ দিয়েছিল এর আগে ২ বার। কিন্তু আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আমাদের একটা থাকার ব্যবস্থা করে দিক সরকার'।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের