নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশের তল্লাশি নিয়ে মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তল্লাশির সময়ের সিসিটিভি ফুটেজের পাশাপাশি অডিও-ভিডিও রেকর্ড সংরক্ষণের নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। একইসঙ্গে রাজ্য ও আবেদনকারী উভয় পক্ষকেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে শালবনী থানার পুলিশের তল্লাশি নিয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে সোমবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, তল্লাশির সময়ের সমস্ত সিসিটিভি ফুটেজের পাশাপাশি অডিও ও ভিডিও রেকর্ড সংরক্ষণ করতে হবে। এছাড়া চার সপ্তাহের মধ্যে তল্লাশি সংক্রান্ত বিস্তারিত তথ্য দিয়ে রাজ্য সরকারকে হলফনামা জমা দিতে হবে। তার দু সপ্তাহের মধ্যে জবাবি হলফনামা দাখিল করবেন আবেদনকারী। মামলার পরবর্তী শুনানি হবে পাঁচ সপ্তাহ পরে।
শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আইনজীবী কিশোর দত্ত দাবি করেন, কোনও সার্চ ওয়ারেন্ট ছাড়াই পুলিশ তল্লাশি চালিয়েছে এবং এটি ক্ষমতার অপব্যবহারের উদাহরণ। তার বক্তব্য, FIR -এ অভিষেকের নাম ছিল না, অভিযুক্ত সুমিত রায়ের খোঁজে পুলিশ বাড়িতে আসে এবং গভীর রাতে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ডেকে দরজা খোলার উদ্যোগ নেওয়া হয়।
এই সময় বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তোলেন, 'এত রাতে তল্লাশি কেন?' সরকারি পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত পালিয়ে যাওয়ার আশঙ্কা ছিল। উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পরই আদালত তল্লাশির সময়ের সমস্ত ডিজিটাল প্রমাণ সংরক্ষণের নির্দেশ দেয় এবং তদন্তের স্বচ্ছতা বজায় রাখতে দুই পক্ষের কাছেই হলফনামা তলব করে।
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের