নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - সরকারি প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ ঘিরে একাধিকবার সাধারণ মানুষের ক্ষোভ সামনে এসেছে। এবার আবাস প্রকল্পের টাকা নিয়ে অভিযোগ উঠল দিনহাটার খালিশা গোসানিমারি এলাকায়। ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়া হয়েছে বলে দাবি করে রাস্তায় নামেন গ্রামবাসীরা। অভিযোগের জেরে প্রাক্তন তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়ে তালা ঝুলিয়ে দেন তারা।
খবর সূত্রে জানা গেছে , দিনহাটা ১ নম্বর ব্লকের A কমিটির প্রাক্তন তৃণমূল সভাপতি সুধাংশু চন্দ্র রায়ের বাড়ির সামনে এই বিক্ষোভ হয়। গ্রামবাসীদের অভিযোগ, আবাস প্রকল্পের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পেয়েছে তারা। টাকা পাওয়ার পর তাদের কাছ থেকে ২০ হাজার করে নেওয়া হয়েছে। কিন্তু এরপর অনেকেই দ্বিতীয় কিস্তির টাকা আর ঘরও কোনোটাই পাননি। এই অভিযোগ তুলে রবিবার খালিশা গোসানিমারি এলাকায় বিক্ষোভ করেন তারা। পরে পথ অবরোধ করা হলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন , আবাস যোজনার সুবিধা দেওয়ার নাম করে টাকা নেওয়া হলেও অনেকেই এখনও বাড়ি পাননি। তাদের অভিযোগ, প্রতিবাদ করতে গেলে সমস্যার মুখে পড়তে হয়েছে। তাদের থেকে নেওয়া টাকা ফেরতের দাবিতে এলাকার মহিলারাও সমানভাবে আন্দোলনে সামিল হয়েছে। টাকা ফেরত না পাওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের