নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দুর্গাপুজো পর্বের সমাপ্তি ঘিরে শহরজুড়ে চলছে বিসর্জনের প্রস্তুতি। শহরের বাজা কদমতলা ঘাটসহ চারটি নির্দিষ্ট ঘাটে চলছে জোর কদমে আয়োজন। গঙ্গায় নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে প্রস্তুত রয়েছে কলকাতা পুরসভা ও পুলিশ প্রশাসন।
সূত্রের খবর, রবিবার সকাল থেকেই বাজা কদমতলা ঘাটে শুরু হয়েছে বিসর্জনের প্রস্তুতি। কলকাতা পুরসভার পক্ষ থেকে রাখা হয়েছে ৪০টিরও বেশি গাড়ি, যাতে বিসর্জনের পর দ্রুত কাঠামো তুলে নিয়ে নির্দিষ্ট জায়গায় পাঠানো যায়। পাশাপাশি, ঘাটে মোতায়েন রয়েছে ৮ থেকে ১০টি ক্রেন যেগুলির সাহায্যে গঙ্গার বুক থেকে প্রতিমার কাঠামো তোলা হবে।
গঙ্গার নিরাপত্তা নিশ্চিত করতে উপস্থিত রয়েছে প্রায় ২০০ থেকে ২৫০ জন পুলিশকর্মী। পোর্ট ডিভিশন এবং রিভার ট্রাফিক পুলিশের তত্ত্বাবধানে গোটা এলাকাজুড়ে চলছে কড়া নজরদারি। গঙ্গায় কোনও বিপত্তি এড়াতে রিভার ট্রাফিক পুলিশের তরফে চালানো হচ্ছে পেট্রোলিং।
পাশাপশি, চক্ররেলের আপ ও ডাউন উভয় দিকের ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থে। একইসঙ্গে প্রশাসনের তরফে জানানো হয়েছে, রবিবার মোট চারটি ঘাটে বিসর্জন সম্পন্ন হবে বাজা কদমতলা, নিমতলা, জর্জেস ঘাট এবং দইঘাটে।
পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, বিসর্জনের পরই শুরু হবে ঘাট পরিষ্কারের কাজ। প্রতিমার কাঠামো, ফুলমালা ও অন্যান্য আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলে ঘাট সম্পূর্ণভাবে পরিস্কার পরিচ্ছন্ন করা হবে।
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের