নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যজুড়ে SIR-নিয়ে তোলপাড় রাজনীতি। এর মধ্যেই তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য গানের ভাষায় সরব হয়ে যেন নতুন রাজনৈতিক তাপমাত্রা তৈরি করলেন। একুশের মতনই ফের ২৬ এর নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। তার নতুন মিউজিক ভিডিও ঘিরে শুরু হয়েছে ব্যাপক চর্চা।
SIR নিয়ে ক্রমশই চড়ছে রাজনীতির পারদ। শাসক - বিরোধী রাজনৈতিক তরজা তুঙ্গে। শাসক দলের অভিযোগ, 'এত তাড়াহুড়ো করে বাংলায় SIR কেন?' এই অভিযোগের মধ্যেই এবার নতুন ঢেউ যোগ করলেন দেবাংশু ভট্টাচার্য। ২০২১ এর নির্বাচনের আগে 'খেলা হবে' গান দিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল রাজনীতির ময়দানে। SIR আবহে ২৬ এর নির্বাচনের আগে ফের একবার গানের মাধ্যমে প্রতিবাদে নামলেন আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য।
নতুন গানে দেবাংশুর হুঙ্কার, 'যতই করো SIR, এ বাংলা ফের মমতার।' সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা তার নতুন মিউজিক ভিডিও মুহূর্তেই ভাইরাল। হু-হু করে শেয়ার হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম ও X হ্যান্ডেলে। ভিডিওর প্রতিটি শব্দে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ, আর তৃণমূলের জয়ের স্লোগান। এর আগে ২০২১ সালের ভোটের আগে দেবাংশুর তৈরি ‘খেলা হবে’ স্লোগান গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছিল। শুধু জনপ্রিয়তা নয়, সেই স্লোগান তৃণমূলের প্রচারের অন্যতম প্রধান হাতিয়ার হয়ে ওঠে। এখনও সেই স্লোগান প্রতিটি মিছিলে, সভায়, পোস্টারে বারবার ফিরে আসে।
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের