নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বৃষ্টিভেজা বিকেলে মাঠে চলছিল ফুটবল ম্যাচ। হাসি-খুশির সেই গেমস ক্লাসই মুহূর্তে পরিণত হল শোকের মেঘে। খেলার মাঝেই হঠাৎ লুটিয়ে পড়ে প্রাণ হারাল নবম শ্রেণির ছাত্র অর্কদীপ। ঘটনায় স্তব্ধ কামালগাজির বিখ্যাত ইংলিশ মিডিয়াম স্কুল বিডিএম ইন্টারন্যাশনাল।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কামালগাজি এলাকার বিডিএম ইন্টারন্যাশনাল স্কুলে। নবম শ্রেণির ছাত্র অর্কদীপ সাউ গেমস ক্লাসে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল। মাঠে দৌড়নোর সময় আচমকাই হোঁচট খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। শিক্ষক ও সহপাঠীরা ছুটে গেলেও তখনই অর্কদীপের জ্ঞান হারিয়ে যায়। তড়িঘড়ি করে তাকে স্কুল কর্তৃপক্ষ নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাতে শেষ রক্ষা হল না। চিকিৎসকেরা অর্কদীপকে মৃত বলে ঘোষণা করেন। মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে স্কুলজুড়ে।
স্কুলের সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়েছে। দেখা যায়, খেলতে খেলতে হঠাৎ দৌড় থামিয়ে মাটিতে পড়ে যায় অর্কদীপ। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ায়ই এই দুর্ঘটনা ঘটে। প্রাণবন্ত ছাত্র অর্কদীপের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সমগ্র কামালগাজি জুড়ে।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের