নিজস্ব প্রতিনিধি , উত্তর চব্বিশ পরগণা - কলকাতা ময়দানে বিরাট দুঃসংবাদ। একসময় জাঁকিয়ে ফুটবল খেলা তারকা আজ তারাদের দেশে। প্রয়াত হলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার কৃষ্ণ দত্ত। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল মহলে। ভারতীয় ফুটবলের একাধিক শতাব্দীপ্রাচীন ক্লাবে ফুটবল খেলেছেন।
সূত্রের খবর , কৃষ্ণ দত্তরা তিন ভাই, দুই বোন। তিন ভাইই কলকাতা ময়দানে খেলেছেন তবে সবচেয়ে বেশি সুনাম পেয়েছেন কৃষ্ণ মিত্র। এরিয়ান থেকে শুরু করে ইস্টবেঙ্গল , মোহনবাগান সব জায়গাতেই থেকে খেলেছেন তিনি। এছাড়াও খেলেছেন রানাঘাট স্পোর্টিং ক্লাবে। মূলত হৃদরোগেই প্রাণ হারান কৃষ্ণ মিত্র।

প্রাক্তন ফুটবলারের মৃত্যুতে গোটা পরিবার জুড়ে বিষাদের ছায়া। স্থানীয়রা অনেকেই তাকে শেষবারের মত দেখতে বাড়ির সামনে ভিড় জমান। মৃত্যুকালে প্রাক্তন ফুটবলারের বয়স ছিল ৭৬ বছর। এছাড়া কলকাতা ময়দানের সঙ্গে যুক্ত একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁর উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন। তাঁর আত্মার শান্তি কামনা করেছেন।

টিভি19- এর ক্যামেরার সামনে কৃষ্ণ দত্তের ভাই বিদ্যুৎ দত্ত জানিয়েছেন , "দাদার হৃদরোগের সমস্যা ছিল আগেই। হার্ট অ্যাটাকও হয়েছে অনেকবার। এরপর ঠাকুরের আশীর্বাদে বেঁচে ছিলেন। রেনবো হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা বলেছিলেন , ঠিকমত চিকিৎসায় সাড়া দিলে আরও দুই বছর বাঁচতে পারে দাদা। তবে এর মাঝেই এত বড় একটা ঘটনা ঘটে গেল। ১৯৭৩ থেকে ১৯৭৭-এর মধ্যে কলকাতার তিনটি বড় বড় ক্লাবে খেলেছে দাদা। দাদা আমার ভীষণই কাছের একজন মানুষ ছিলেন যেকোনো বিপদে ঝাঁপিয়ে পড়তেন। ভাবতেই পারছিনা দাদা নেই।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের