নিজস্ব প্রতিনিধি , নদীয়া - মহিলা চিকিৎসকের সঙ্গে নিরাপত্তারক্ষীর দুর্ব্যবহারের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো কল্যাণী জিএনএম হাসপাতালে। ঘটনাটিকে কেন্দ্র করে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা গেছে , সোমবার গভীর রাতে হাসপাতালে প্রবেশের সময় থার্ড পার্টি সংস্থা শান্তি সিকিউরিটির এক চুক্তিভিত্তিক নিরাপত্তারক্ষীর সঙ্গে এক মহিলা চিকিৎসকের বাগ্বিতণ্ডা হয়। ওই নিরাপত্তারক্ষী ডিউটির সময় মদ্যপ অবস্থায় ছিলেন। হাসপাতাল সুপার ডা. ধ্রুবজ্যোতি সরকার জানান, চিকিৎসকের অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়াও অভিযোগ, ঘটনার পর হাসপাতাল সুপারের কাছে ফোন করে বলা হয়েছিল,'আজ ফুটবলের ফাইনাল, ওদের একটু আনন্দ করতে দিন'। পাশাপাশি হাসপাতাল সুপারও এক নিরাপত্তারক্ষীর ধাক্কার মুখে পড়েছেন বলেও অভিযোগ। যদিও এই অভিযোগগুলির সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে।
ঘটনা প্রসঙ্গে হাসপাতাল সুপার ধ্রুৱজ্যোতি সরকারের বক্তব্য,'রাত আনুমানিক ১:০০ টার দিকে একজন মহিলা চিকিৎসক আমাকে ফোন করে জানান যে, শান্তি সিকিউরিটি নামের আউটসোর্সড এজেন্সির রঞ্জিত অধিকারী নামক এক মদ্যপ নিরাপত্তা কর্মী তার সঙ্গে দুর্ব্যবহার সহ হুমকি প্রদর্শন করেছেন। অভিযোগ পেয়ে আমি দ্রুত স্থানীয় পুলিশ আউটপোস্টে যোগাযোগ করি। পুলিশ এসে ওই চিকিৎসকের সঙ্গে কথা বলে আশ্বাস দেন। অভিযুক্ত নিরাপত্তা রক্ষীকে হেফাজতে নেন। পরে রাতে আমার কাছে আরেকটি ফোন আসে, যেখানে বিশ্বকাপ ম্যাচের অজুহাত দিয়ে বিষয়টিকে হালকাভাবে নেওয়ার অনুরোধ করা হয়। আমি তা প্রত্যাখ্যান করি। হাসপাতালে প্রবেশের সময় আমি নিজেও ধস্তাধস্তির মুখোমুখি হই। প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে একটি আনুষ্ঠানিক এফআইআর দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া মহিলা চিকিৎসকের মৌখিক অভিযোগকে গুরুত্ব দিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিরাপত্তা সংস্থার সুপারভাইজারকেও তলব করা হয়েছে'।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের