নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সোমবার রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার। আর সেই বৈঠকেই সম্প্রতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের বিরোধিতা করেন বিজেপি প্রতিনিধিরা। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ‘আঙুল কেটে নেওয়া’ সংক্রান্ত হুঁশিয়ারির জেরে সরব হয়েছে বিজেপি।
ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে পশ্চিমবঙ্গে এসে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেই বৈঠকে বিজেপির প্রতিনিধি দল কমিশনের সামনে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিষয়টি তুলে ধরে। বিজেপির দাবি, এই ধরনের মন্তব্য গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে অত্যন্ত উদ্বেগজনক এবং এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। বৈঠকের পর বিজেপি নেতা তাপস রায় বলেন, ' কমিশনের দায়িত্ব এই রাজ্যে গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করা। মমতা এবং তার দলবল এখনও ভয় দেখাচ্ছে। জ্ঞানেশ কুমারের আঙুল কাটা মানে তো সংবিধানেরই আঙুল কাটা। তৃণমূলের এত বড় আস্পর্ধা হয়েছে। আমরা হিংসামুক্ত, ভয়মুক্ত, শান্তিপূর্ণ নির্বাচন চাই।’
রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিজেপি নেতা শিশির বাজোরিয়া বলেন, ' রাজ্য পুলিশের ভূমিকায় আমরা অসন্তুষ্ট। তা কমিশনকে জানিয়েছি। আমরা চাই, প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় ভোট হোক। ওয়েব ক্যামেরা থাকুক। কোথাও ক্যামেরা খারাপ হয়ে গেলে ভোট বন্ধ রাখতে হবে অথবা পুনর্নির্বাচন করাতে হবে। বুথে ঢোকার আগে সকলের পরিচয় যাচাই করতে হবে। কোনও পুলিশ বা দলের এজেন্ট সেখানে থাকবেন না।' কমিশনের ফুল বেঞ্চের কাছে ১৬ দফা দাবি জানিয়ে এসেছে বিজেপির প্রতিনিধি দল।
প্রসঙ্গত, SIR এর বিরোধিতা করে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সেই ধর্না মঞ্চ থেকেই মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিতে শোনা যায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে। তিনি বলেন, ' মুখ্য নির্বাচনী কমিশনার না হলে জ্ঞানেশ কুমারের আঙুল কেটে নিতাম।' তার করা এই মন্তব্যে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের