নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে বিতর্কের মাঝেই বড় পদক্ষেপ রাজ্য সরকারের। জাতীয় নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই চার সরকারি আধিকারিকের বিরুদ্ধে FIR দায়ের করল রাজ্য। আধিকারিকদের মধ্যে রয়েছে ২ জন ERO এবং ২ জন AERO। এই পদক্ষেপকে ঘিরে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর।
SIR প্রক্রিয়ায় অনিয়ম ও কারচুপির অভিযোগ উঠেছিল রাজ্যের ৪ আধিকারিকের বিরুদ্ধে। অভিযোগ, ভোটার তালিকায় বেআইনি ভাবে নাম অন্তর্ভুক্ত বা বাদ দেওয়ার ক্ষেত্রে গুরুতর অনিয়ম হয়েছে। এই ঘটনায় এক ডেটা এন্ট্রি অপারেটরের নামও জড়িয়ে পড়ে। অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দেয় জাতীয় নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে FIR দায়ের করার নির্দেশ দেওয়া হয়।
প্রথমদিকে এই নির্দেশ কার্যকর না করায় রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে তলব করে নির্বাচন কমিশন। নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে FIR করার নির্দেশ দেওয়া হয়। অবশেষে সময়সীমা শেষ হওয়ার আগেই পদক্ষেপ করেছে রাজ্য। অভিযুক্ত ৪ আধিকারিকের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভা এলাকার ERO এবং AERO। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার ERO এবং AERO।
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের