নিজস্ব প্রতিনিধি, কলকাতা – কয়েকদিনের মধ্যে বাংলায় বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করা হবে। এর আগে রাজ্যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (সার) নিয়ে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল সরকার। মঙ্গলবার নিউটাউনে সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার। পাল্টা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, “কমিশনকে কাজে লাগিয়ে মানুষকে হেনস্থা করছে কেন্দ্র।“
ভোটের প্রস্তুতি দেখার জন্য ২ দিনের বঙ্গ সফরে এসেছিল জাতীয় নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। মঙ্গলবার দিল্লি ফিরে যাওয়ার আগে সাংবাদিক বৈঠক করেন জ্ঞানেশ কুমার। সাংবাদিক বৈঠকে তৃণমূলের নেতানেত্রীদের অভিযোগের প্রেক্ষিতে একাধিক প্রশ্ন করা হয় তাঁকে। তৃণমূলের অভিযোগ, সোমবার কলকাতায় ভোট নিয়ে তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জ্ঞানেশ। সেখানে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে 'ডু নট শাউট' বলে তিনি বসিয়ে দিয়েছিলেন। এ রকম একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় জ্ঞানেশকে। যদিও এই সব প্রশ্নের সরাসরি কোনও জবাব দেননি মুখ্য নির্বাচন কমিশনার।
সোমবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁরা যেন সিইসি-র সাংবাদিক বৈঠকে প্রশ্ন করেন বাংলায় 'সার' তালিকায় কত বাংলাদেশি বা রোহিঙ্গার নাম বেরিয়েছে। নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে 'সার' প্রক্রিয়ার মাধ্যমে মানুষকে আরও সমস্যায় ফেলতে চলেছে মোদি সরকার। তাঁর অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবে ব্যাঙ্কগুলি।
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের