নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - তোলাবাজি সহ একাধিক মামলায় গ্রেফতার হলেন মামুদপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরঞ্জন মালাকার। কোমরে দড়ি বেঁধে তাকে এলাকায় ঘোরাল পুলিশ। তদন্তের স্বার্থে ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি তার বাড়িতেও তল্লাশি চালানো হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ জুন জগদ্দল বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা মালাকারের স্বামী সুরঞ্জন মালাকারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। পরে ব্যারাকপুর আদালত তাকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। সেই সূত্রেই এদিন শিবদাসপুর থানার পুলিশ সুরঞ্জনকে নিয়ে মামুদপুরের কুলিয়াগড় মোড় থেকে রামচন্দ্রপুর হাট পর্যন্ত বিভিন্ন এলাকা ঘুরিয়ে দেখায়। পাশাপাশি তার বাড়িতেও তল্লাশি চালানো হয়। তদন্তের স্বার্থে পুলিশ গোটা ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে।
ধৃতকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। তোলাবাজি সহ তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আর কারোর যোগ রয়েছে কিনা সেই দিকটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের