নিজস্ব প্রতিনিধি , মালদহ - কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প এখন কার্যত অচল। এমনই অভিযোগকে ঘিরে সরগরম হরিশ্চন্দ্রপুর। প্রকল্প বন্ধ থাকায় একাধিক এলাকায় জমছে আবর্জনা, ছড়াচ্ছে দুর্গন্ধ। বাড়ছে মশা মাছির উপদ্রব। বিষয়টি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।
স্থানীয় সূত্রে জানা গেছে, মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকার হলদিবাড়ি যাওয়ার রাস্তায় প্রায় এক বছর আগে কোটি টাকা ব্যয়ে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধন হয়। তৎকালীন মন্ত্রী তাজমুল হোসেন এই প্রকল্পের উদ্বোধন করেছিলেন। পরিকল্পনা ছিল, বাড়ি বাড়ি গিয়ে টোটোর মাধ্যমে আবর্জনা সংগ্রহ করা হবে। জৈব বর্জ্য থেকে সার তৈরি করবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। স্থানীয়দের অভিযোগ, বর্তমানে প্রকল্পটি সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে রয়েছে। আবর্জনা সংগ্রহের টোটোগুলি ব্যবহার না হয়ে পড়ে রয়েছে। অন্যদিকে হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন এলাকায় আবর্জনার স্তূপ জমছে। গ্রামীণ হাসপাতালের পিছন থেকে শুরু করে একাধিক রাস্তার ধারে আবর্জনা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। মশা-মাছির উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন বাসিন্দারা। এলাকাবাসীর দাবি, দ্রুত প্রকল্পটি চালু করে নিয়মিত বর্জ্য অপসারণের ব্যবস্থা করা হোক।
ঘটনা প্রসঙ্গে বিজেপি কর্মী ওমপ্রকাশ প্রসাদের বক্তব্য,'পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে হরিশ্চন্দ্রপুরে কোটি কোটি টাকা ব্যয় করে যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প গড়ে তোলা হয়েছিল, তা বর্তমানে সম্পূর্ণ অচল পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা অপচয় করে প্রকল্পের নামে কেবল দুর্নীতিই করা হয়েছে। বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর, এই অচল প্রকল্পটিকে পুনরায় সচল কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বাড়িঘর, বাজারঘাট সহ বিভিন্ন উৎস থেকে জমা হওয়া কঠিন বর্জ্য সংগ্রহ করে বৈজ্ঞানিক উপায়ে তা প্রক্রিয়াকরণ বা ধ্বংস করার পরিকল্পনা রয়েছে। এছাড়া, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে যে কেন প্রকল্পটি এতদিন অচল হয়ে পড়েছিল। সরকারের পক্ষ থেকে দ্রুত সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে'।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের