নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - কৃষিক্ষেত্রে আত্মনির্ভর বাংলার পথে বড় পদক্ষেপ। এতদিন পাটের বীজের জন্য অন্ধ্রপ্রদেশ, আলুর বীজের জন্য পাঞ্জাবের উপর নির্ভর করতে হলেও, এবার সেই চিত্র বদলাতে উদ্যোগী কেন্দ্র ও রাজ্য। বিজ্ঞানীদের সহায়তায় পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের অন্যতম ‘সিড হাব’ হিসেবে গড়ে তোলার রূপরেখা ঘোষণা করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। কৃষকদের আয় বৃদ্ধি এবং বাংলার কৃষিকে বৈজ্ঞানিক ভিত্তিতে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্য রাজ্যের।
মঙ্গলবার ব্যারাকপুরে আইসিএআরের উদ্যোগে আয়োজিত কৃষক, বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেখানেই তিনি জানান, কৃষিক্ষেত্রে দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গের জন্য একটি বিশেষ ‘এগ্রিকালচার রোডম্যাপ’ তৈরি করা হচ্ছে, যেখানে আইসিএআরের প্রবীণ বিজ্ঞানীদের পরামর্শকে গুরুত্ব দেওয়া হবে।
মন্ত্রী বলেন, 'পাট উৎপাদনে দেশের শীর্ষস্থানীয় রাজ্য হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গকে এখনও অন্ধ্রপ্রদেশ থেকে পাটের বীজ আনতে হয়, আবার আলু উৎপাদনে অগ্রণী হয়েও পাঞ্জাবের বীজের উপর নির্ভর করতে হয়। এই পরনির্ভরতা দূর করতেই বাংলাকে পূর্ব ভারতের প্রধান সিড হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।' ইতিমধ্যেই হাইব্রিড ভুট্টা ও আলুর বীজ উৎপাদনের জন্য একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
পাট উৎপাদনের লক্ষ্যমাত্রাও এদিন স্পষ্ট করেন শিবরাজ সিং চৌহান। পাশপাশি, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে দালালচক্র ভাঙা, জলবায়ুর প্রভাব কমিয়ে উৎপাদন বাড়ানো এবং ভবিষ্যতে পাট রফতানি বৃদ্ধির দিকেও সরকার জোর দিচ্ছে বলে জানান তিনি। অনুষ্ঠানে পাটচাষের আধুনিকীকরণের লক্ষ্যে তিনটি নতুন কৃষিযন্ত্র ও একটি ট্র্যাক্টরেরও উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের