নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - সিকিমের নামচিতে সুড়ঙ্গ ধসের মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলার ১১ জন শ্রমিক। দুর্ঘটনার পর শোকাহত পরিবারগুলির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত করে মৃত শ্রমিকদের পরিবারগুলির হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়ার পাশাপাশি চাকরিরও ঘোষণা করলেন তিনি।
সোমবার জলপাইগুড়ি জেলা প্রশাসনিক ভবনে মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রত্যেক পরিবারের দুঃখ-যন্ত্রণা ভাগ করে নেওয়ার পাশাপাশি তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, ১১টি পরিবারের জন্য মোট ২১ লক্ষ টাকার আর্থিক সহায়তা বরাদ্দ করা হয়েছে। শুধু আর্থিক সাহায্যেই সীমাবদ্ধ থাকেননি তিনি। মৃত শ্রমিকদের পরিবারের জীবিকা সুরক্ষিত করতে বড় ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, ১১টি পরিবারের মধ্যে ৯টি পরিবারের একজন করে সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে। এর মধ্যে ৭ জনকে হোমগার্ড এবং দুজনকে সিভিক পুলিশের পদে নিয়োগ করা হবে। এদিন কয়েকজনের হাতে নিয়োগপত্রও তুলে দেন তিনি।
এদিন পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যেও গুরুত্বপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ' আপনারা ঘরে ফিরে আসুন। রাজ্য সরকার এখন অনেক সুবিধা দিতে প্রস্তুত। নতুন করে জবকার্ড করে নিন, ১২৫ দিনের কাজ পাবেন। তাছাড়া বিনামূল্যে রেশন দেয় কেন্দ্র, আয়ুষ্মান ভারত আছে। যারা এই সুবিধা পাবেন না, তাদের জন্য আছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। আপনারা ফিরে এলে কোনও অসুবিধা হবে না।'
প্রসঙ্গত , গত সপ্তাহে সিকিমের নামচি এলাকায় নির্মীয়মাণ একটি সুড়ঙ্গে ধস নেমে মৃত্যু হয় বাংলার ১১ জন শ্রমিকের। তাদের মধ্যে অধিকাংশই জলপাইগুড়ির মালবাজার এলাকার বাসিন্দা। দুর্গম এলাকায় দীর্ঘ উদ্ধার অভিযানের পর একে একে মৃতদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর থেকেই সিকিম সরকারের সঙ্গে যোগাযোগ রেখে উদ্ধার ও পরিবারগুলির পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের