নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - বিপুল পরিমাণ মাদকদ্রব্য-সহ পুলিশের জালে ধরা পড়ল ৩ মহিলা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোতোয়ালি এলাকায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সক্রিয় পাচারচক্রের মূল চক্রীদের খোঁজে নেমেছে পুলিশ। এলাকাবাসীর দাবি, মাদকমুক্ত সমাজ গড়তে এই ধরনের অভিযান যেন ধারাবাহিক ভাবে চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত তিন মহিলার নাম মর্জিনা বিবি, আমিরন বেওয়া ও পারুল সিকদার। সকলেই মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। শুক্রবার দুপুরে শহর থেকে বেলডাঙ্গার উদ্দেশ্যে গাঁজা নিয়ে রওনা দিয়েছিল ওই ৩ জন। গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় নজরদারি শুরু করে পুলিশ। তাঁদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বাসস্ট্যান্ডে আটক করা হয়। তল্লাশি চালিয়ে ৫ কেজিরও বেশি গাঁজা উদ্ধার করা হয়। এরপর অভিযুক্তদের পুলিশি হেফাজতে নেওয়া হয়।

এ প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ আধিকারিক জানান, 'আমাদের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া মাদকদ্রব্য পাচারের উদ্দেশ্যেই বহন করা হচ্ছিল। এর পিছনে নিশ্চয় বড়সড় নেটওয়ার্ক কাজ করছে। জেলাকে মাদকমুক্ত করতে এই ধরনের অভিযান চলতে থাকবে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে'।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের