নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - হাসনাবাদের রামেশ্বরপুরে বৃহস্পতিবার সকালে বড়সড় অভিযান চালাল উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ বাহিনী। মাদ্রাসা নির্মাণের নামে বিদেশি অনুদানের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠল তৃণমূল নেতা আব্দুল্লা গাজীর বিরুদ্ধে। আর এই অভিযোগের ভিত্তিতেই তার বাড়িতে চলল দীর্ঘ তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে হওয়া এই অভিযানে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে।
বিদেশ থেকে মাদ্রাসা নির্মাণের উদ্দেশ্যে বিপুল পরিমাণ অর্থ আব্দুল্লা গাজীর অ্যাকাউন্টে এসেছে বলে অভিযোগ। সেই অর্থের উৎস, ব্যবহার এবং আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিয়ে একাধিক প্রশ্ন ওঠার পরই নতুন করে তদন্ত শুরু করে উত্তরপ্রদেশ এটিএস। সেই তদন্তের সূত্র ধরেই বৃহস্পতিবার ভোরে রামেশ্বরপুরে অভিযান চালানো হয়। জানা গেছে, একই মামলায় প্রায় বছর দুয়েক আগে আব্দুল্লা গাজীকে গ্রেফতার করেছিল উত্তরপ্রদেশ এটিএস। মামলার তদন্ত এখনও চলমান।
সম্প্রতি তদন্তকারীদের হাতে নতুন কিছু তথ্য ও নথি আসায় ফের তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয় বলে দাবি তদন্তকারী মহলের। এরপরই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। বাড়ির নথিপত্র, আর্থিক লেনদেনের তথ্য এবং বিদেশি অনুদান সংক্রান্ত বিভিন্ন নথি খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই অভিযানের বিষয়ে উত্তরপ্রদেশ এটিএসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের