নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রথযাত্রার পবিত্র সকালে পরিবারের সঙ্গে ইসকনের বিশ্ব সদর দফতর মায়াপুরে পৌঁছে ভক্তিময় পরিবেশে পূজা-অর্চনায় অংশ নিলেন রাজ্যের মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। আরতি, গোসেবা, যজ্ঞ থেকে শুরু করে একাধিক ধর্মীয় আচার পালনের পাশাপাশি রাজনৈতিক প্রশ্নেও স্পষ্ট বার্তা দিলেন তিনি। তৃণমূল থেকে দলবদল প্রসঙ্গে কড়া মন্তব্য করে জানিয়ে দিলেন, 'বিজেপির দরজা এখন তৃণমূলের জন্য পুরোপুরি বন্ধ।'
রথযাত্রা উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে মা ও স্ত্রীকে সঙ্গে নিয়ে মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরে যান দিলীপ ঘোষ। সেখানে মহাপ্রভুর আরতিতে অংশ নেওয়ার পাশাপাশি গোসেবাও করেন তিনি। নিজের হাতে গোমাতাকে খাদ্য খাওয়ান, পা ধুয়ে শ্রদ্ধা জানান এবং বৈদিক যজ্ঞেও অংশ নেন। স্ত্রীকে পাশে নিয়েই যজ্ঞাহুতি দিয়ে রথযাত্রার শুভ সূচনা করেন বিজেপি নেতা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ইসকনের মতো আন্তর্জাতিক ধর্মীয় প্রতিষ্ঠানের রথযাত্রায় অংশ নিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। তার কথায়, এই উৎসব শুধু ধর্মীয় নয়, মানবকল্যাণ, ভক্তি ও সংস্কৃতিরও এক মহামিলন।
রাজনৈতিক প্রশ্ন উঠতেই অবশ্য সুর বদলান দিলীপ। তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট ভাষায় বলেন, 'তৃণমূলের জন্য বিজেপির দরজা বন্ধ হয়ে গিয়েছে। মশা, মাছি পর্যন্ত আর ঢুকতে পারবে না।' তবে তৃণমূলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি বা মদন মিত্রের শিবির পরিবর্তন নিয়ে মন্তব্য করতে চাননি তিনি। তার বক্তব্য, সেটি সম্পূর্ণ তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের