নিজস্ব প্রতিনিধি , নদীয়া - মদের দোকানের সামনে এক যুবককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো শান্তিপুরে। দীর্ঘদিন ধরে দোকানের বাইরে মদ্যপান, দুস্কৃতিমূলক কাজকর্মের অভিযোগ তুলে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবিতে প্রশাসনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে শান্তিপুর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে , শান্তিপুর নতুনহাট পুলিশ ফাঁড়ির কাছে অবস্থিত ওই মদের দোকানে পানশালার অনুমতি থাকলেও, দোকানের উঠান সংলগ্ন রাস্তায় নিয়মিত মদ্যপান চলে। সেখানে সিসিটিভি না থাকায় কী ঘটছে তার কোনও নজরদারি হয়না। এর জেরে সাধারণ মানুষের যাতায়াতেও সমস্যা তৈরি হচ্ছে। বুধবার ওই দোকানের উঠানেই একসঙ্গে মদ্যপান করার সময় গুলজার শেখ নামে এক যুবককে ইট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা দীপক পালের বক্তব্য,'এই রাস্তায় খুব বাজে ভাষায় খিস্তি করে মাতালরা। এমন পরিবেশ তৈরী হয়েছে যে বাড়ির মেয়েরা রাস্তায় বেরোতে পারেনা। এখানে বসে মদ কিনে মদ খেয়ে মাতলামো করে খুব বাজে ভাবে। আমরা চাই অবিলম্বে এই পরিস্থিতির পরিবর্তন হোক। লিখিতভাবে আমরা থানায় নোটিশ জমা দিয়েছি'।
স্থানীয় বাসিন্দা পূর্ণিমা পালের বক্তব্য,'এখানে মদের দোকানের জন্য খুব নোংরা পরিবেশ তৈরী হয়েছে। আমাদের ছেলেমেয়েরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারেনা। বাড়ির মেয়েবউরা সন্ধের পর এই রাস্তা দিয়ে যেতে ভয় পায়। আমরা চাইছি অবিলম্বে এই মদের দোকান তুলে দেওয়া হোক। আর তা যদি না হয় তাহলে কাস্টমার মদ কিনে নিয়ে বাড়ি চলে যাক। এখানে বসে এই গ্যাঞ্জাম করা চলবেনা। সিসিটিভি বসাতে হবে। নোংরা গালিগালাজ বন্ধ করতে হবে'।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের