নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের প্রাক্কালে তীব্র রাজনৈতিক বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বাড়ি থেকে প্রার্থী তালিকা ঘোষণার আগে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হলেন তিনি। ভোটের আগে একাধিক প্রশাসনিক কর্মকর্তা রদ বদলের বিরুদ্ধে এদিন ফের একবার সরব হলেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার ২৯১ টি আসনে প্রার্থী ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকা ঘোষণা করার আগে কমিশন ও বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে নিশানা করে মমতা বলেন, ' বিজেপিকে অনুরোধ, গ্যাসের সংকট না করে, বাইরে থেকে লক্ষ লোক না এনে আসুন না, রাজনৈতিকভাবে লড়াই হোক। অহিংস ভাবে গণতন্ত্রের লড়াই হোক।' একইসঙ্গে, এদিন কমিশনকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ' মুখ্যসচিব, ডিজি. এসপি সব বদলে দিলেন। খেলাটা বিজেপির কথায় না লড়ে সরাসরি আসুন না। মনে রাখবেন সব অফিসারই বাংলার অফিসার। বাংলার কাজ করে। এটা বাংলার অস্মিতা রক্ষার লড়াই।'
মুখ্যমন্ত্রী আরও বলেন, ' বাংলার মানুষ জিতবে, দিল্লির লাড্ডু জিতবে না। কোন অফিসার কোথায় কী কাজ করে কোথায় কী আছে সেগুলো তো অফিসাররা জানত। জলের সংকট জানত বাহিনীর লোকেরা কোথায় খাবে, তাদের জন্য গ্যাসের সংকট হলে? প্রধানমন্ত্রীর কথায় বলি, যা আঘাত করছেন তত প্রত্যাঘাত আসবে। বাঙালি অফিসারদের সরিয়ে দিয়েছেন। আর নন বেঙ্গলি আমার ভাই বোনদের সরিয়ে দিয়েছেন।'
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের