নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল প্রশাসন। মেখলিগঞ্জ সদর হাসপাতালে বহুল প্রতীক্ষিত ব্লাড ব্যাঙ্কের শিলান্যাস করা হল। এই উদ্যোগ বাস্তবায়িত হলে মহকুমার বাসিন্দাদের জরুরি স্বাস্থ্য পরিষেবায় উল্লেখযোগ্য সুবিধা মিলবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক দধিরাম রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়। এছাড়াও উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের মহকুমা শাসক অতনু কুমার মণ্ডল, মেখলিগঞ্জ সদর হাসপাতালের সুপার সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে বক্তারা জানান, ব্লাড ব্যাংক চালু হলে জরুরি পরিস্থিতিতে রক্ত সংগ্রহ সহ সংরক্ষণের ক্ষেত্রে আর স্থানীয় বাসিন্দাদের দূরবর্তী হাসপাতালে নির্ভর করতে হবে না। এতে রোগীদের দ্রুত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করা সহজ হবে। দ্রুত নির্মাণকাজ শেষ করে পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হবে বলেও অনুষ্ঠানে জানানো হয়।
ঘটনা প্রসঙ্গে মহকুমা শাসক অতনু কুমার মন্ডলের বক্তব্য, ' আজ মেখলিগঞ্জের মানুষের আন্তরিক প্রচেষ্টায় দীর্ঘদিনের দুর্দশার অবসান ঘটিয়ে, অবশেষে এলাকায় একটি ব্লাড ব্যাংকের শিলান্যাস স্থাপন করা হয়েছে। আশা করা যাচ্ছে যে, আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যেই এই ব্লাড ব্যাংকের নির্মাণ কাজ সম্পন্ন করে এটির শুভ উদ্বোধন করা সম্ভব হবে। এটি চালু হলে মেখলিগঞ্জের সর্বস্তরের জনসাধারণের রক্ত সংক্রান্ত দীর্ঘদিনের যে বড় সমস্যার ভোগান্তি ছিল, তার একটি স্থায়ী সমাধান হতে চলেছে'।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের