নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মহালয়ার পুণ্য সকালে নেশামুক্ত ভারত গড়ার অঙ্গীকারে ম্যারাথন আয়োজন বিরোধী শিবিরের। প্রধানমন্ত্রীর নামে আয়োজিত ম্যারাথন ‘নমো যুব রান’-এ অংশ নিলেন বিজেপি নেতাদের পাশাপাশি ক্রীড়া ব্যক্তিত্বও। মহালয়ার ভোরে এক অন্য বার্তা পেল শহরবাসী।
সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ‘সেবা পক্ষ’ পালন করে বিজেপি। তারই অঙ্গ হিসেবে রবিবার মহালয়ার দিনে দেশজুড়ে একশোটি জায়গায় একযোগে আয়োজন করা হয় ম্যারাথনের। যার নাম দেওয়া হয়েছে ‘নমো যুব রান’। বাংলার মধ্যে শিলিগুড়ি ও কলকাতায় এই কর্মসূচি পালিত হয়

রবিবার সকালে কলকাতায় সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে দৌড় শুরু হয়ে শেষ হয় শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, নেতা রাহুল সিনহা ও জগন্নাথ চট্টোপাধ্যায়। রাজনৈতিক নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ক্রীড়া জগতের তারকা ওহিকা মুখোপাধ্যায় ও সুরাজ শর্মাও।
ম্যারাথন মিছিল থেকে সুকান্ত মজুমদার বলেন, ' ভারত সমস্ত যুব দেশের মধ্যে অন্যতম একটি। তাই এই যুবরা যাতে নেশায় আওতায় না আসতে পারে তাই সেই কথা মাথায় রেখে নমো যুব রানের আয়োজন করা হয়েছে। সমস্ত দেশেই যুবরা দৌড়চ্ছে। কলকাতায় একাধিক সংখ্যক যুবরা অংশ নিয়েছে এই কর্মসূচিতে। যুবদের এই নেশাকে সমাজ থেকে দূর করার আহ্বান জানাবো।'
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের