নিজস্ব প্রতিনিধি , বীরভূম - মহিষ চড়াতে গিয়ে চরম বচসার জেরে মৃত্যু হল এক ব্যক্তির। এক ব্যক্তির বাইকের মহিষের ধাক্কা লাগতেই বচসা শুরু হয়। এরপর গণপিটুনিতে মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমে। শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
সূত্রের খবর , ঘটনাটি বীরভূমের কীর্ণাহার থানার অন্তর্গত কীর্ণাহার ১০৫ দাগ দীঘির পাড়ের। মৃতের নাম রতন মেটে। বয়স আনুমানিক ৫০ বছর। গত শুক্রবার দুপুর আনুমানিক ৩টে নাগাদ রতন মেটে মহিষ চরিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় রাস্তার ধারে দাঁড়ানো কার্তিক দাস বৈরাগ্যর বাইকে সাথে মহিষের ধাক্কা লাগে। এরপর বাইক পড়ে গিয়ে তেল ছড়িয়ে পড়ে। সেখান থেকেই ঘটনার সূত্রপাত।
এরপর বিষয়টি নিয়ে বচসা শুরু হলে কার্তিক দাস বৈরাগ্য এগিয়ে আসে। দুই পক্ষের মধ্যে চরম বচসার মাঝেই ধস্তাধস্তি শুরু হয়। এরই মাঝে ধনা বাগদি, মমতা ও কবিতা মিলে রতন মেটে কে মারধর করে। পাথর দিয়ে মাথায় আঘাত করে বলে। রক্তাক্ত হন রতন মেটে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে কীর্ণাহার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে নানুর হয়ে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। সেখানেও চিকিৎসা না পেয়ে শেষে বর্ধমানের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দু’দিন পর রবিবার রাতে তাঁর মৃত্যু হয়। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।
মৃতের মা রোবুনি মেটে কাঁদতে কাঁদতে জানিয়েছেন , "আমার ছেলে মহিষ চড়াতে গিয়েছিল। সেখান থেকে ফিরে আসার সময় একজনের বাইকের সঙ্গে ধাক্কা লাগে। এরপর আমার ছেলেকে ওরা সবাই অমানুষের মত মেরেছে। ওরা ৪ জন জন ছিল। আমার ছেলেকে। এইভাবে কেড়ে নিল আমরা থানায় অভিযোগ জানিয়েছি। দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। ওদের শাস্তি হওয়া উচিত।"
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের