নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - পাখির চোখ ২৬ এর বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে প্রচারের মাঠে নেমে পড়েছে শাসক - বিরোধী দুই পক্ষ। একদিকে যেমন তৃণমূল প্রচার চালাচ্ছে একই রকম ভাবে গেরুয়া শিবিরের পক্ষ থেকে একের পর এক পরিবর্তন সংকল্প যাত্রা করে চলেছে। শনিবার বাগডোগরার সভা থেকে শাসক দলকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
শনিবার সুকান্ত মজুমদারের পক্ষ থেকে বাগডোগরায় পরিবর্তন সংকল্প যাত্রা পালন করা হয়। সেই সভা থেকেই পরিবর্তনের ডাক দেন তিনি। সুকান্ত মজুমদার বলেন, ' বিজেপি ক্ষমতায় তৃণমূল লক্ষ্মীর ভাণ্ডারে যা টাকা দেয় তার থেকে ৫০ টাকা বেশি হলেও দেবে। এটা ভারতীয় জনতা পার্টির গ্যারান্টি। শুধু লক্ষ্মীর ভাণ্ডার না বিজেপি ক্ষমতায় এলে বাংলার ছেলেদের আর ঘর ছেড়ে বাইরে যেতে হবে না কাজের জন্য। বাংলায় চাকরিও হবে।'
এদিন সভা থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা করে সুকান্ত মজুমদার বলেন, 'নেতাজির সামনে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছে। আজ নেতাজি বেঁচে থাকলে ঘোড়া থেকে নেমে মমতা ব্যানার্জির গালে চড় মারতেন। দিদিমণির হয় ভুতুড়ে ভোটাররা ভোট দিত। এখন তাহলে কে ভোট দেবে ওনার হয়ে। মুখ্যমন্ত্রী অগ্নিকন্যা ছিল সেখান থেকে এখন ঘুগনি কন্যা হয়ে বাংলা থেকে বিদায় নেবে।'
সুকান্ত মজুমদার আরও বলেন, 'জ্যোতি বসু মারা যাওয়ার পর বামফ্রন্ট হেরেছিল। কিন্তু আমরা চাই মমতা ব্যানার্জি সুস্থ থাকুক জীবিত থাকুক। উনি বেঁচে থাকা অবস্থাতেই দেখে যাবে বিজেপি বাংলায় ক্ষমতায় এসেছে। ভারতীয় জনতা পার্টির সদস্য মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবে। আমরা ওনাকে ভালো রিটিয়ারমেন্ট সুযোগ দেবো। চালের ঘরে এসি লাগাতে হবে না আর।'
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের