নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মমতার জামানায় শুরু হওয়া জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্প ‘মা ক্যান্টিন’ এবার নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে চলেছে। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বিজেপি সরকার প্রকল্পটির নাম বদলে রাখল ‘মা আহার’। শুধু নাম পরিবর্তনই নয়, আরও বৃহত্তর পরিসরে সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যের খাবার পৌঁছে দেবে বিজেপি সরকার।
বুধবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকের পর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, ‘মা ক্যান্টিনের' পরিবর্তে এবার থেকে প্রকল্পটির নাম হবে ‘মা আহার’। সরকারের দাবি, সাধারণ মানুষের স্বার্থে এই প্রকল্পকে আরও বিস্তৃত ও কার্যকর করে তোলাই তাদের লক্ষ্য।
নতুন পরিকল্পনা অনুযায়ী, রাজ্যের বিভিন্ন জেলা ও শহরে মোট ৫০০টি ‘মা আহার’ কেন্দ্র গড়ে তোলা হবে। আগের মতোই মাত্র পাঁচ টাকায় পুষ্টিকর খাবার পাবেন সাধারণ মানুষ। পাশাপাশি খাবারের মেনুতেও আনা হচ্ছে বৈচিত্র্য। সপ্তাহে দুদিন মাছ, দুদিন ডিম এবং বাকি তিনদিন নিরামিষ খাবার পরিবেশন করা হবে। এর ফলে স্বল্পমূল্যে আরও পুষ্টিকর খাদ্য পাওয়ার সুযোগ তৈরি হবে বলে মনে করছে সরকার।
ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি সরকার জানিয়েছিল, জনসাধারণের উপকারে আসে এমন কোনও সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। বরং সেগুলিকে আধুনিকীকরণ ও সম্প্রসারণের মাধ্যমে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। ‘মা আহার’ সেই প্রতিশ্রুতিরই বাস্তব রূপ বলে মনে করছে রাজনৈতিক মহল।
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের