নিজস্ব প্রতিনিধি , হুগলী - ২১ জুলাইয়ের কর্মসূচিতে যোগ দেওয়ার প্রস্তুতি চলছিল। কিন্তু সকালেই দরজায় কড়া নাড়ে পুলিশ। থানায় নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর শেষ পর্যন্ত গ্রেফতার করা হল চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা অসিত মজুমদারকে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।
তোলাবাজি সংক্রান্ত একটি অভিযোগের ভিত্তিতেই অসিত মজুমদারের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। মঙ্গলবার সকালে তাকে থানায় নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। পরে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয় তাকে। যদিও তার ঘনিষ্ঠদের দাবি, প্রথমে অন্য একটি কারণ দেখিয়ে থানায় নিয়ে যাওয়া হলেও পরে ভিন্ন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর থানার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসিত মজুমদার সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, 'কী আর বলব, সব আমার ভাগ্যের দোষ!'
উল্লেখযোগ্যভাবে, এর আগেও গত ৩১ মে পুলিশের কাজে বাধা, তোলাবাজি এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন অসিত মজুমদার। প্রায় ১৯ দিন জেলবন্দি থাকার পর তিনি জামিনে মুক্তি পান। সেই সময়ই জেলে বসে তিনি জানতে পারেন, তাকে হুগলী জেলা তৃণমূলের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের