নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের রাজনৈতিক মহলে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটতে চলেছে। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারীর পূর্ণাঙ্গ মন্ত্রীসভা কেমন হবে তা নিয়ে কৌতূহল ছিল তুঙ্গে। আগামী সোমবারই শপথ নিতে চলেছে নতুন মন্ত্রীসভা। নতুন ও অভিজ্ঞ মুখের সমন্বয়ে গঠিত এই ক্যাবিনেটকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।
শুভেন্দু অধিকারীর মন্ত্রীসভায় মোট ৩৩ জন সদস্য থাকতে পারেন। জেলার প্রতিনিধিত্ব, অভিজ্ঞতা এবং প্রশাসনিক দক্ষতার ভারসাম্য বজায় রেখেই তৈরি করা হচ্ছে এই দল। মন্ত্রীদের নাম চূড়ান্ত হওয়ার পাশাপাশি দফতর বণ্টন নিয়েও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরেই জল্পনা ছিল অর্থনীতিবিদ ও প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যালকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। তবে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী নিজেই অর্থ দফতরের দায়িত্ব রাখতে পারেন বলে জানা যাচ্ছে।
পাশাপাশি তথ্য ও সংস্কৃতি দফতরও তার হাতেই থাকতে পারে। রাজ্যের আর্থিক পরিস্থিতি পুনর্গঠন, বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়নের প্রসার এবং কর্মসংস্থান তৈরিকে অগ্রাধিকার দিচ্ছে নতুন সরকার। সেই কারণেই অর্থ দফতরের ওপর সরাসরি নজর রাখতে চান শুভেন্দু অধিকারী। তৃণমূল আমলে বিপুল ঋণের বোঝা, কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে জটিলতা এবং রাজস্ব ঘাটতির যে অভিযোগ বিজেপি তুলে ধরেছিল, ক্ষমতায় এসেই সেই পরিস্থিতি বদলের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের