নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নির্বাচনের আগে রাজনৈতিক তরজা তুঙ্গে। শনিবার অমিত শাহ তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা জবাব দিল তৃণমূল। তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে ‘মোটা ভাই, জবাব চাই’ শিরোনামে ১৫ পাতার পাল্টা চার্জশিট প্রকাশ করে শাসকদল।
এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদ। তারা স্পষ্ট জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর আনা একাধিক অভিযোগের জবাব বিস্তারিতভাবে ওই চার্জশিটে দেওয়া হয়েছে। বিজেপিকে নিশানা করে ব্রাত্য বসু বলেন, ' SIR বিজেপির চক্রান্ত। তৃণমূলের কফিনে পেরেক ঠুকতে চাইছেন, আমরা ওই পেরেক উপড়ে নেব। অমিত শাহ চার্জশিটে যা যা দিয়েছেন, তার উত্তর আমরা রেডি করেছি।'
নারী সুরক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকারকে পাল্টা নিশানা করে ব্রাত্য বসু পাল্টা বলেন, ' আপনাদের রাজ্যগুলোয় নারীসুরক্ষার হাল কী? মহারাষ্ট্র, রাজস্থান। মণিপুর নিয়ে কিছু বলেন না কেন? উন্নাও, হাথরসে কী ঘটেছে? ধর্ষকদের মালা পরিয়ে আনেন আপনারা। ব্রিজভূষণদের মতো লোককে আপনারা ছাড় দেন। আপনাদের মুখে নারী সুরক্ষার কথা মানায় না।'
একইসঙ্গে, অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে শাহকে ব্রাত্যের পাল্টা জবাব, ' আমরা ভয়ে আছি। কবে আবার দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণ, সংসদে জঙ্গি হামলা, পহেলগাঁও হবে। এসব ঘটনায় কারা ধরা পড়েছে, তাদের নাম প্রকাশ্যে আনছেন না কেন? বাংলার বেলায় শুধু অনুপ্রবেশকারী। বলছেন, ডেমোগ্রাফি নাকি পালটে যাচ্ছে। কী করলে ডেমোগ্রাফি ঠিক হবে? বাংলাকে কি গুজরাত করতে হবে?'
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের