নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে আপত্তিকর আচরণের অভিযোগে গ্রেফতার স্কুলপড়ুয়া। ধৃতের বয়স মাত্র ১৭ বছর। এই ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়িতে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। সেই দৃশ্যটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভ তৈরি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত কিশোর তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের একাদশ শ্রেণির পড়ুয়া। সম্প্রতি তার তৈরি একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেখানে অত্যন্ত কুরুচিকর দৃশ্য দেখা যায়। স্কুলের শ্রেণিকক্ষে বসেই সে মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে ওই ক্লিপটি বানিয়েছিল। সেই চিত্রে থুতু ছেটানো ও প্রস্রাব করার মতো মারাত্মক অভিযোগ উঠেছে।
একই সঙ্গে রাজ্যের প্রশাসনিক প্রধানকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করার কথাও জানা গেছে। পুরো বিষয়টি সামনে আসতেই সমাজমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। এলাকার বহু মানুষও সেই ক্লিপটি দেখেছেন। পুলিশ সূত্রে খবর, ডাবগ্রামের একটি মাঠে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। সেখানে কয়েকজন স্থানীয় বাসিন্দা ওই ছাত্রকে ঘিরে বিক্ষোভ দেখান। এরপর তাকে আটকে রেখে শাসন করা হয়। পরে তাঁদেরই কেউ থানায় খবর দেন বলে জানা গেছে।
পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে। তাই জনরোষের হাত থেকে বাঁচাতে তাকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পরে তার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলা দায়ের করা হয়। বুধবার অভিযুক্তকে জুভেনাইল কোর্টে পাঠানো হয়েছে। বর্তমানে ওই বিদ্যালয়ে কোনো পরিচালন সমিতি নেই। একজন প্রশাসকের মাধ্যমে এখন স্কুলটি পরিচালিত হচ্ছে। এই কাণ্ডের জেরে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
ঘটনা প্রসঙ্গে স্কুলের প্রধানশিক্ষক অশোক নাথ বলেন, 'এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এমন কাজ কখনও কাম্য নয়। দুপুরের টিফিনের সময় ঘটনাটি ঘটেছে। তখন কোনো শিক্ষক বা শিক্ষিকা শ্রেণিকক্ষে উপস্থিত ছিলেন না। মোবাইল ফোন নিয়ে ওই ছাত্র কীভাবে ভেতরে প্রবেশ করল, তা খতিয়ে দেখা হবে'।
অন্যদিকে শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা বলেন, 'ওই ছাত্রকে জুভেনাইল কোর্টে পাঠানো হয়েছে। আদালত যে নির্দেশ দেবে, সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে'।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের