নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - কর্ণসুবর্ণ রেলগেটে ভয়াবহ দুর্ঘটনার পর নড়েচড়ে বসল ভারতীয় রেল। তিনজনের মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে মৃতদের পরিবার ও আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল ও রাজ্য সরকার। প্রাথমিক তদন্তে সিগন্যালিং ব্যবস্থায় কোনও ত্রুটি না পাওয়া গেলেও গেটম্যান ও সুপারভাইজারের গাফিলতির দিকেই আঙুল তুলছে রেল কর্তৃপক্ষ।
শুক্রবার সকালে বহরমপুরের কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝের লেভেল ক্রসিংয়ে একটি স্কুলগাড়ি ও সাইকেল আরোহীকে ধাক্কা মারে নিমতিতা–কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান জেসিকা ইয়াসমিন, ফারহানা সুলতানা এবং জামশেদ আলি। আহত হয়েছেন আরও কয়েকজন, যাদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছান রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে ট্রেনটি সিগন্যাল মেনেই চলছিল এবং সিগন্যালিং ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল না। বরং ইন্টারলকিং গেট পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত গেটম্যান ও সুপারভাইজারের গাফিলতির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তাদের ইতিমধ্যেই সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং পুলিশ গেটম্যানকে গ্রেফতার করেছে।
এদিকে, দুর্ঘটনার তদন্তে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন করেছে ভারতীয় রেল। মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা এবং আহতদের জন্য আড়াই লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং আহতদের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থল থেকেই এই ঘোষণা করেন মন্ত্রী গৌরীশংকর ঘোষ।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের