নিজস্ব প্রতিনিধি, বোর্নো – ফের নাইজেরিয়ায় ভয়ংকর হামলা চালাল জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। মৃত্যু হয়েছে ৬০ জনের। এর মধ্যে ৬ জন সেনা রয়েছেন। নিখোঁজ একাধিক। আগুন জ্বালিয়ে দেওয়া হয় শতাধিক বাড়িতে। খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শনে গেলেন গভর্নর বাবাগান জুলুম।
বছরখানেক আগে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশের দারুল জামা গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল বাসিন্দারা। পরে প্রশাসনের আশ্বাসে গ্রামে ফিরে আসেন সকলে। এই পরিস্থিতিতে শুক্রবার মধ্যরাতে অতর্কিতে গ্রামে হামলা চালায় জঙ্গিগোষ্ঠী বোকো হারাম।
এক গ্রামবাসী জানান, গভীর রাতে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। মোটরসাইকেলে এসে নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। সমস্ত ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেয়। নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হবে বলে প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।
বোর্নো রাজ্যের গভর্নর বাবাগানা জুলুম জানিয়েছেন, “এটি অত্যন্ত দুঃখজনক। এই সম্প্রদায়কে কয়েক মাস আগে পুনর্বাসন করা হয়েছিল। তারা স্বাভাবিক জীবন যাপন করেছিল। এখন পর্যন্ত আমরা ৬০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছি। মৃত ব্যক্তিদের মধ্যে বেসামরিক নাগরিক ও সেনা—উভয়ই রয়েছেন।“
উল্লেখ্য, ২০০৯ সালে পশ্চিমী শিক্ষার বিরোধিতা ও দেশে শরিয়ত আইন প্রতিষ্ঠার লক্ষ্যে হাতে অস্ত্র তুলে নেয় ইসলামি জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। এই জঙ্গিগোষ্ঠী গ্রামে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে প্রায় ৩৫ হাজার মানুষকে খুন করেছেন। ঘরছাড়া হয়েছেন ২০ লক্ষের বেশি মানুষ।
ট্রাম্পের শুল্কনীতিতে ঘরে-বাইরে ধাক্কা! ২৫ মার্কিন প্রদেশের মামলায় বাড়ল চাপ
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের