নিজস্ব প্রতিনিধি , মুম্বই - অনুমতি না নিয়ে নাম সহ ছবি ব্যবহার এখন তারকাদের জন্য বিরাট ঝামেলার। সোশ্যাল মিডিয়ায় চরম হেনস্থার শিকার হচ্ছেন তারকারা। মৌলিক অধিকার নষ্ট হচ্ছে বলে অভিযোগও জানিয়েছেন অনেকেই। এবার এই মামলায় বিরাট স্বস্তি পেলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার। ভারতের প্রথম ক্রীড়াবিদ হিসেবে ঐতিহাসিক সুরক্ষা পেলেন তিনি।
সূত্রের খবর , পার্সোনালিটি ও পাবলিসিটি রাইটস সুরক্ষিত করলেন সুনীল গাভাস্কার। দিল্লি হাই কোর্ট সদ্য তাকে ব্যক্তিত্ব সুরক্ষার অধিকার দিয়েছে। এবার থেকে আর কেউ গাভাস্কারের নাম, ছবি, ভিডিও বা অন্য কোনও ডিজিটাল স্বত্ত্বা তার অনুমতি ছাড়া ব্যবসার কাজে ব্যবহার করতে পারবে না। এমন কিছু করলে সেটা আইনত অপরাধ হিসাবে গণ্য করা হবে। দিল্লি হাই কোর্ট এও জানিয়েছে আপত্তিকর পোস্টগুলো আগামী ৭২ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে। যদি কোনও ব্যক্তি সেগুলি না সরায় তাহলে সোশাল মিডিয়া প্লাটফর্মগুলিকে পোস্টগুলি সরাতে হবে।
পাবলিসিটি রাইটসের অনুযায়ী , গাভাস্কার অনুমতি না দিলে কেউ ব্যবসায়ীক কাজে তার নাম, ছবি, ভিডিও ব্যবহার করতে পারবেন না। কিছুদিন আগেই এই কর্মকাণ্ডের বিরোধিতা জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুনীল গাভাস্কার। যার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বড়সড় সুরক্ষা পেলেন তিনি। এর আগে চলচ্চিত্র জগতের অনেকেই এই সুরক্ষা পেয়েছেন।
ছোটবেলায় কাজ করেছেন ঝাড়ুদার হিসেবে। কখনও গাড়ি ধুয়েছেন, কখনও কারখানায় শ্রমিক। সেই আলিরেজাই এখন ইরানের নকআউট স্বপ্নের সবচেয়ে বড় ভরসা
প্রথম একাদশে জায়গা পাননি। পরিবর্ত হিসেবে নেমেই জোড়া গোল। জার্মানির নকআউট নিশ্চিত করলেন ডেনিজ উন্দাভ
মেসির প্রশংসায় পঞ্চমুখ স্পেনের প্রাক্তন তারকা
স্পেনের পর উরুগুয়ের বিরুদ্ধেও পয়েন্ট ছিনিয়ে নিল কেপ ভার্দে
বিশ্বকাপে প্রথম গোলেই নজর কাড়লেন ইয়ামাল! চার বছর আগে টিভিতে দেখা স্কুলছাত্র এখন স্পেনের ভরসা
স্কোয়াডে নাম থাকলেও শেষমুহূর্তে বাদ রহস্য স্পিনার। চোট নিয়েই IPL খেলানোর সিদ্ধান্তে উঠছে বিতর্ক
ইয়ামালকে নিয়ে দুশ্চিন্তা স্পেনের! সৌদির বিরুদ্ধে ম্যাচের আগে বেড়েছে চোটের সমস্যা, অনিশ্চিত নিকোও
একের পর এক রেকর্ড! ১৫ বছরের বৈভবে মুগ্ধ দুনিয়া
হ্যামস্ট্রিংয়ে চোট রাফিনহার, শুরু চিকিৎসা! বিশ্বকাপে তারকা উইঙ্গারকে নিয়ে চরম অনিশ্চয়তা ব্রাজিল শিবিরে
জার্মানির কাছে ৭ গোল খাওয়ার পর দুরন্ত প্রত্যাবর্তন। গোলকিপার এলয় রুমের ঐতিহাসিক পারফরম্যান্সে চমকে দিল কুরাসাও
২০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামবেন ভারত অধিনায়ক। পুরুষ ও মহিলা ক্রিকেট মিলিয়ে এই কৃতিত্ব কারও নেই
চোটগ্রস্ত তারকাকে দলে রাখার সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ ব্রাজিল প্রেসিডেন্টের
পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন জার্মানির, কোচ নাগেলসম্যানের বদলি কৌশলেই বদলে গেল ম্যাচের ভাগ্য
কঙ্গো ম্যাচের পর কড়া সমালোচনার জেরে চর্চায় সিআর৭। সমাজমাধ্যমে দলের ঐক্যের বার্তা পর্তুগাল অধিনায়কের
পিঠ ও পায়ের চোটে এখনও পুরোপুরি সুস্থ নন অলরাউন্ডার। অন্যদিকে ২৬ জুন ফিটনেস টেস্ট দিতে হবে বিরাটকে
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল