নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন নেশামুক্তি কেন্দ্রে। সেখানেই কেন্দ্রের মালিক সহ এক কর্মীর বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ তুলে চাঞ্চল্য ছড়িয়েছেন এক মহিলা। অভিযোগের ভিত্তিতে কেন্দ্রের মালিককে গ্রেফতার করেছে দত্তপুকুর থানার পুলিশ। অপর অভিযুক্ত এখনও পর্যন্ত পলাতক।
পুলিশ সূত্রে জানা গেছে , দত্তপুকুর থানা এলাকার একটি নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় এক মহিলাকে কেন্দ্রের মালিক সন্দীপন মজুমদার সহ আরও এক কর্মী মিলে গণধর্ষণ করেন। নির্যাতিতা মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মঙ্গলবার কেন্দ্রের মালিক সন্দীপন মজুমদারকে গ্রেফতার করে দত্তপুকুর থানার পুলিশ। তবে ঘটনার অপর অভিযুক্তকে গ্রেফতার করতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।
মঙ্গলবার ধৃতকে বারাসাত আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হয়। বিচারক তাকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ওই নেশামুক্তি কেন্দ্রের ভূমিকা নিয়েও তদন্ত চলছে।
ঘটনা প্রসঙ্গে বারাসাত জাজেস কোর্টের আইনজীবী গৌরব মুখার্জির বক্তব্য,'২৬ তারিখ ভিক্টিম এসে আমার কাছে অভিযোগ জানায় যে, দত্তপুকুরের নিউ উইংস রিহ্যাবিলিটেশন সেন্টারে তাকে বিগত ৮-৯ মাস ধরে জোর করে ধর্ষণ করা হচ্ছে। এছাড়াও তাকে নানারকম ভাবে মারধর করাও হয়েছে। আমরা কাল রাতে দত্তপুকুর থানায় এফাইআর দায়ের করি। সন্দীপন মজুমদার নামক মেন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অজয় সর্দার নামক অপর অভিযুক্ত পলাতক। আমার কাছে ভীষণ অবাক করা বিষয় হলো রিহ্যাবিলিটেশন সেন্টারের মতো এরকম একটা জায়গায় কিভাবে এইরকম ঘটনা ঘটতে পারে। নিয়মিত প্রত্যেকটা জায়গায় ইন্সপেকশন করা প্রয়োজন। এরকম ঘটনা আর কখনো যেন না ঘটে সেইদিকে খেয়াল রাখা দরকার। আমরা চেষ্টা করছি ওকে জাস্টিস পাইয়ে দেওয়ার'।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের