নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ছাব্বিশের বিধানসভা ভোটের আগে হিন্দুত্বের আবহে শক্তি জোগাতে ব্রিগেডে আয়োজিত হয়েছিল মহাগীতাপাঠ। আরএসএস ঘনিষ্ঠ সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে রবিবারের সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যপাল, কিন্তু অনুপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হতেই সোমবার কোচবিহার যাওয়ার পথে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে বিতর্কের স্পষ্ট জবাব দিলেন মুখ্যমন্ত্রী।
রবিবার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড জুড়ে অনুষ্ঠিত হয় ‘৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’। এই বিশাল আয়োজনের আমন্ত্রণপত্র পৌঁছেছিল রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও। রাজ্যপাল সেখানে উপস্থিত থেকে গীতাপাঠে অংশ নিলেও মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি ঘিরে সরব হয় বিজেপি। তাদের দাবি, এটাই প্রমাণ করে তৃণমূল নেত্রীর 'সংখ্যালঘু তোষণনীতি'।
বিজেপি নেতাদের সমালোচনার পর সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাফ বক্তব্য, 'ওটা তো বিজেপির অনুষ্ঠান। আমি কী করে যাব? নিরপেক্ষ কোনও অনুষ্ঠান হলে অবশ্যই যেতাম। আমার আলাদা আদর্শ আছে।' তার স্পষ্ট দাবি, যারা প্রকাশ্যে নেতাজি, বিদ্যাসাগর ও রাজা রামমোহন রায়ের ভাবধারার অসম্মান করেন, তাদের সঙ্গে তিনি থাকতে পারেন না।
মুখ্যমন্ত্রীর দাবি, 'যারা নেতাজিকে পছন্দ করে না, বিদ্যাসাগর-রামমোহন রায়কে পছন্দ করে না, তাদের সঙ্গে আমি নেই, থাকতে পারব না।' মুখ্যমন্ত্রীর এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন তুলেছে। বিজেপি যেখানে তার অনুপস্থিতিকে তোষণনীতির প্রমাণ হিসাবে তুলে ধরছে, সেখানে মমতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এটি আদর্শগত অবস্থান, রাজনৈতিক নয়।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা