নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের আগে বড় প্রতিশ্রুতির ঝুলি নিয়ে ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন এবারের নির্বাচনী ইস্তেহার ‘প্রতিজ্ঞা’। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে প্রশাসনিক পুনর্গঠন একাধিক বড় প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে এই ইস্তেহারে।
ইস্তেহারে রাজ্যের সার্বিক উন্নয়নকে সামনে রেখে ১০টি গুরুত্বপূর্ণ প্রতিজ্ঞার কথা ঘোষণা করা হয়েছে। তার মধ্যে অন্যতম আগামী দিনে বাংলায় প্রায় ১০ লক্ষ কর্মসংস্থান তৈরির পরিকল্পনা। পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা আরও বাড়াতে ‘দুয়ারে চিকিৎসা’ প্রকল্প চালু করার কথাও ঘোষণা করা হয়েছে। এছাড়া, গরিব মানুষের জন্য বাড়ি নির্মাণ, এবং প্রতিটি সাধারণ পরিবারে বিশুদ্ধ পানীয় জল, বেকার ভাতা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে ইস্তেহারে।
পরিকাঠামো আরও শক্তিশালী করতে রাজ্যে নতুন ৭টি জেলা তৈরির কথাও ইস্তেহারে উল্লেখ করা হয়েছে। সম্ভাব্য নতুন জেলা হিসেবে কান্দি, বহরমপুর, বিষ্ণুপুর, সুন্দরবন, রানাঘাট, ইছামতি এবং বসিরহাটকে জেলা করার পরিকল্পনা রয়েছে। প্রশাসনিক কাজের চাপ কমানো এবং পরিষেবা আরও দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে ভৌগোলিক পুনর্গঠনের মাধ্যমে পুরসভার সংখ্যাও বাড়ানোর কথাও ইস্তেহারে উল্লেখ করা হয়েছে।
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের