নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় কঠোর সাজা ঘোষণা করল বারাসাত জেলা পকসো আদালত। অভিযুক্ত ই - রিকশা চালকের বিরুদ্ধে আমৃত্যু কারাদণ্ডের ঘোষণা আদালতের। এই রায় সমাজে নারী নির্যাতনের মতন জঘন্য অপরাধের প্রতি কঠোর বার্তা দিতে এক দৃষ্টান্ত স্থাপন করল।
সূত্রের খবর, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি রাত। মায়ের সঙ্গে বচসার পর বাড়ি থেকে বেরিয়ে যায় এক নাবালিকা। রাত প্রায় বারোটার সময় গৌরাঙ্গনগরের উদ্দেশ্যে সৌমিত্র রায়ের ই-রিকশায় ওঠে সে। প্রথমে রিকশায় থাকা অন্য যাত্রীদের গন্তব্যে নামিয়ে দেয়। এরপর, নাবালিকাকে একা পেয়ে নিউ টাউনের লোহার ব্রিজ সংলগ্ন এক পরিত্যক্ত জঙ্গলে নিয়ে যায় সৌমিত্র। সেখানে তাকে ধর্ষণের পর খুন করে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত। নাবালিকার পরিবারের পক্ষ থেকে নিখোঁজের অভিযোগ দায়ের করলে পরদিন পুলিশ ঝোঁপের মধ্যে থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
ঘটনার তদন্তে নেমে পুলিশ এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণ খতিয়ে দেখে। সেই প্রমাণের ভিত্তিতে সৌমিত্রকে ৯ ফেব্রুয়ারি ভোরে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি ধরা পড়ায় তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর এই মামলা আদলতে পৌঁছালে দীর্ঘ প্রক্রিয়ার পর সোমবার আদালত তাকে ভারতীয় নতুন দণ্ডবিধি (BNS) ১০৩(১), ৬৫(১) এবং পকসো আইনে ৬ ধারায় দোষী সাব্যস্ত করে। বুধবার আদালত অভিযুক্তের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করে। আদালতের রায়ে শাস্তিস্বরূপ অভিযুক্ত সৌমিত খাঁকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। পাশাপাশি তিনটি ধারায় মোট ১,৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।
আদালতের রায়ের প্রেক্ষিতে 'নির্যাতিতার পরিবার জানান, যে নৃশংস ঘটনা ঘটিয়েছে তাতে ওর ফাঁসি হলে আরও বেশি খুশি হতাম। কিন্তু আমাদের আইন ব্যবস্থার ওপরই নির্ভর করে থাকতে হবে। বিচারপতি যেটা ভালো বুঝেছেন সেটাই করেছেন। সেই হিসেবেই এই রায়কেই আমাদের মেনে নিতে হবে।'
মামলাকারীর পক্ষের আইনজীবী বিজন কুমার মিত্র বলেন, ' আমরা চেয়েছিলাম যাতে অভিযুক্ত আর কোনোদিন জেলের বাইরে বেরোতে না পারে। বিচারপতি সেই আর্জি রেখেছে। এই মামলায় মোট ৩৯ জন সাক্ষী আদালতে হাজির করা হয়েছিল। এছাড়াও, অন্যান্য প্রমাণ সবকিছু মিলিয়েই দোষী শাস্তি পেয়েছে।'
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের