নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - নরেন্দ্রপুরে এক মহিলার উপর নৃশংস নির্যাতনের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি সমর্থক বলে পরিচিত ওই মহিলাকে মারধর, চুল কেটে দেওয়া, গাছে বেঁধে অত্যাচারের অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় অভিযোগের তির উঠেছে তৃণমূলের দিকে। ইতিমধ্যেই তদন্তে নেমে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ, রাজপুর-নরেন্দ্রপুর পুরসভার পশ্চিম নিশ্চিন্দপুর এলাকার বাসিন্দা ওই মহিলা ও তার স্বামী দীর্ঘদিন ধরেই হুমকির সম্মুখীন হচ্ছিলেন। পরিবারের দাবি, গত বছর থেকেই তাদের জমি দখল এবং টাকা আদায়ের চেষ্টা চলছিল। তাতে রাজি না হওয়ায় শুরু হয় লাগাতার হুমকি, মারধর এবং বাড়ি ছাড়ার মতো পরিস্থিতি। পরিবারের অভিযোগ, সম্প্রতি মহিলার স্বামী বাড়িতে না থাকার সুযোগে একদল দুষ্কৃতী বাড়িতে ঢুকে তার উপর হামলা চালায়। মেয়ের সামনেই তাকে বেধড়ক মারধর করা হয়। এরপর গলায় ওড়না পেঁচিয়ে টেনে নিয়ে গিয়ে একটি খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন চালানো হয়।
অভিযোগ অনুযায়ী, তার চুল কেটে দেওয়া হয় এবং ব্লেড দিয়ে জিভ কেটে দেওয়ার চেষ্টাও করা হয়। ঘটনায় তার শিশুকন্যাও আহত হয়েছে বলে পরিবারের দাবি। এই ঘটনার পর নরেন্দ্রপুর থানায় ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ এলাকার প্রাক্তন তৃণমূল বিধায়ক ফিরদৌসি বেগমের অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং শনিবার রাতে টালিগঞ্জ এলাকা থেকে তারিফ উদ্দিন নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের